না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি


প্রকাশিত: ০৩:২১ ১৩ আগস্ট ২০২৫
ওপার বাংলার বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি পেটের ক্যানসার ও একটি কিডনি অচল অবস্থায় ছিলেন।
গত ছয় মাস ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। প্রায় সাত দশকজুড়ে বিস্তৃত তার অভিনয়জীবনে উত্তমকুমার, সুচিত্রা সেন, ছবি বিশ্বাসসহ বাংলার কিংবদন্তি শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। থিয়েটার দিয়ে অভিনয়জীবন শুরু করলেও পরবর্তীতে চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে সমান দক্ষতায় অভিনয় করেন তিনি।
সাম্প্রতিক সময়ে তিনি জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’-তে অভিনয় করছিলেন। সিরিয়ালটির সহ-অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় জানান, শেষ দিকে বাসন্তী চ্যাটার্জি মারাত্মক কষ্ট পাচ্ছিলেন। তার ভাষায়, “তার চলে যাওয়ায় আমরা মনে করছি, তিনি মুক্তি পেয়েছেন।”
২০২৫ সালের শুরুর দিকেও তিনি ‘গীতা এলএলবি’-র শুটিংয়ে ফিরেছিলেন। কিন্তু পাঁজর ভেঙে যাওয়ায় তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে এবং এরপর থেকে তিনি অভিনয় থেকে সম্পূর্ণ দূরে সরে যান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



