হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সাইফ !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৬:৪০ ২১ জানুয়ারী ২০২৫
ছুরিকাঘাতে আহত বলিউড অভিনেতা সাইফ আলি খান মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পাঁচ দিন চিকিৎসার পর মঙ্গলবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, সাইফ এখন শারীরিকভাবে সুস্থ, তবে অস্ত্রোপচারের পর কিছুদিন বিশ্রামে থাকতে হবে।
গত বৃহস্পতিবার রাতে বান্দ্রায় সাইফের বিলাসবহুল ফ্ল্যাটে ডাকাতির চেষ্টা চালায় এক আততায়ী। সাইফ তাকে বাধা দিতে গেলে ছুরিকাঘাতে আহত হন। পরে রাত আড়াইটার দিকে তার ছেলেরা জখম সাইফকে অটোতে করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তার মেরুদণ্ড থেকে ছুরির ৩ ইঞ্চি লম্বা একটি টুকরো বের করা হয়। এছাড়া স্পাইনাল ফ্লুইড লিক বন্ধ করা হয়। হাসপাতাল থেকে অস্ত্রোপচারের সময় উদ্ধার হওয়া ধারালো বস্তুটির ছবিও প্রকাশ করা হয়েছে।
এদিকে, হামলার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদকে আটক করেছে। পুলিশি তদন্তের জন্য অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ করা হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর




