প্রেমিককে নিয়ে প্রশ্ন করতেই বিরক্ত শ্রদ্ধা


প্রকাশিত: ০২:৩৬ ২১ ডিসেম্বর ২০২৪
বরাবরই মিষ্টি স্বভাবের জন্য সুপরিচিত বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সাফল্য দিয়েই বছর শেষ করলেন এই অভিনেত্রী। বলিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে শ্রদ্ধার ‘স্ত্রী ২’ এখন শীর্ষে। পেছনে ফেলেছে শাহরুখ খানের জওয়ান, পাঠানকে। ক্যারিয়ারে যেমন সোনালি সময় পার করছেন অভিনেত্রী, তেমনি ব্যক্তি জীবন নিয়েও বেশ কিছুদিন ধরেই চলছে নানা চর্চা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাকে ডেটিং সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। শ্রদ্ধা বরাবরই তার ব্যক্তিগত জীবনে রাখঢাক রাখতে চেয়েছেন। তবে এদিন তার প্রেমজীবন নিয়ে করা প্রশ্নে খানিক বিরক্ত হয়েছেন তিনি। একের পর এক প্রেমজীবন নিয়ে প্রশ্নে রীতিমতো রেগে যান তিনি। আর সেই ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।
ভাইরাল ওই ভিডিওতে সঞ্চালক তাকে বলেন, আমি কার্তিক আরিয়ানকে জিজ্ঞাসা করেছিলাম যে তিনি কোন নায়িকার সঙ্গে ডেটিং করতে চান এবং চারটি অপশনের মধ্যে আপনার নামও ছিল। কার্তিক বলেছেন, চারজনের কারও না কারও সঙ্গে ডেটিং করছেন। তিনিই কিন্তু আপনার প্রেমের জল্পনাকে অনেকটা উস্কে দিয়েছেন।
তাহলে কি কার্তিক ঠিকই বলছেন? এমন প্রশ্নের উত্তরে শ্রদ্ধা ব্যঙ্গাত্মকভাবে বলেন, কার্তিকের যা বলার সে বলেছে। আমাকে করার মতো আর অন্য প্রশ্ন আছে আপনার কাছে? তবে সঞ্চালক অনড়। তিনি কোনোভাবেই অন্য প্রশ্ন করতে নারাজ। তিনি জানিয়েছেন, এ প্রশ্নই নাকি অনুষ্ঠানে তার জন্য করা প্রশ্নের মূল লক্ষ্য।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে অলি আহমদ: ‘স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই’
- রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো, ফিরতে পারেন মাঠেও
- স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান
- আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল
- ড. আসিফ নজরুলের সুদীর্ঘ জীবনী: শৈশব থেকে ২০২৪-এর জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তীকালীন সরকার
- সুপারন্যাচারাল থ্রিলারে প্রথমবার জুটি হচ্ছেন সাইফ-কিয়ারা
- গ্যাস সংকটে আশুলিয়ার একাধিক কারখানায় উৎপাদন বন্ধ, ছাঁটাইয়ের শঙ্কা
- রাষ্ট্রপতি নির্বাচন ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোতেই হচ্ছে: নাহিদ ইসলাম
- কন্যাসন্তানের বাবা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, মেয়ের নাম মাইয়া
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক




