প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন


প্রকাশিত: ০৬:৩২ ২ সেপ্টেম্বর ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বিধিতে পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পূর্বে প্রধান শিক্ষক পদে সরাসরি ৩৫ শতাংশ নিয়োগের বিধান থাকলেও নতুন বিধিমালায় তা কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, পুরোনো নিয়োগবিধি আর বহাল থাকবে না। এর ফলে পূর্বের বিধি অনুযায়ী নির্ধারিত ২ হাজার ১৬৯টি আসনের সংখ্যা কমবে। সংশোধিত বিধিমালা অনুযায়ী শিগগিরই প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি।
মন্ত্রণালয় ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগবিধিমালা, ২০২৫’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করেছে, যা অবিলম্বে কার্যকর হবে। নতুন বিধিমালা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৩ শতাংশ পদ মেধার ভিত্তিতে সরাসরি নিয়োগযোগ্য হবে। বাকি ৭ শতাংশ পদ সংরক্ষিত থাকবে বিশেষ কোটার আওতায়। এর মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের জন্য ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১ শতাংশ পদ বরাদ্দ থাকবে। তবে কোটার আওতায় যোগ্য প্রার্থী না থাকলে শূন্য পদ মেধার ভিত্তিতে পূরণ করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগ উপজেলা ও ক্ষেত্রবিশেষে থানাভিত্তিক হবে। সরাসরি নিয়োগের পাশাপাশি পদোন্নতির সুযোগও থাকবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে পদ সংরক্ষণের বিধান রাখা হয়েছে—বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ২০ শতাংশ এবং অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ৮০ শতাংশ পদ নির্ধারিত থাকবে।
বিজ্ঞাপন
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব