ফটিকছড়িতে প্রতারণার অভিযোগে ‘জ্বিনের বাদশা’ আটক


প্রকাশিত: ০২:৫৫ ২ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় এক প্রবাসীর ৫৩ লাখ টাকা প্রতারণার মামলায় কথিত ‘জ্বিনের বাদশা’ কামাল উদ্দিন মীর (৪৭) কে ভোলায় আটক করেছে র্যাব-৮। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক কামাল মীর ওই উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের মুসা মীরের ছেলে।
র্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পারিবারিক সমস্যার সমাধানের নাম করে কামাল উদ্দিন মীর নিজেকে ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে অনলাইনে বিজ্ঞাপন দিতেন এবং দীর্ঘদিন ধরে এভাবেই অনেকের সঙ্গে প্রতারণা চালাতেন।
ভুক্তভোগী চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী দিদারুল আলম তার বিজ্ঞাপনে যোগাযোগ করে। কামাল উদ্দিন মীর ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে একাধিক বিকাশ নম্বরের মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে মোট ৫৩ লাখ পাঁচ হাজার টাকা হাতিয়ে নেন।
পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে দিদারুল আলম চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ফটিকছড়ি থানায় মামলা রুজু হয়। মামলার তদন্তে, র্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে কামাল উদ্দিন মীরকে আটক করে।
র্যাব জানিয়েছে, ‘জ্বিনের বাদশা’র পলাতক সহযোগীদের গ্রেপ্তারের অভিযান এখনও চলমান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের



