প্রাধ্যক্ষ ডেকেছে রাতের ৯১ ছাত্রী


প্রকাশিত: ০৫:১৫ ২ সেপ্টেম্বর ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই-৩৬ আবাসিক হলে রাত ১১টার পর প্রবেশের কারণে ৯১ ছাত্রীকে হল প্রাধ্যক্ষের অফিসে ডেকে পাঠানোর নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিষয়টি সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে হল প্রাধ্যক্ষ অধ্যাপক লাভলী নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বে দেওয়া নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। আগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দেরিতে (রাত ১১টার পর) হলে ফেরার কারণে নির্দিষ্ট ক্রমিক নম্বরের ছাত্রীদের প্রাধ্যক্ষের অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে সামাজিক ও অধিকারভিত্তিক সংগঠন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহির আমিন মন্তব্য করেছেন, “নোটিশ বোর্ডে শিক্ষার্থীদের নাম তালিকা ঝুলিয়ে তলব করা মানহানিকর এবং নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।”
অন্যদিকে, রাবি ‘পরিবার’ গ্রুপে নুসরাত ইসলাম নামের এক শিক্ষার্থী লিখেছেন, “কারও সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটলে দায় কে নিত? মেয়েদের নিরাপত্তার জন্য সতর্কতা রাখা উচিত।”
এ বিষয়ে জানালে অধ্যাপক লাভলী নাহার বলেন, “আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে সমালোচনার পর বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে। এখানে অন্য কোনো কারণ নেই। যারা একদিন দেরি করেছেন, তাদেরও তালিকায় রাখা হয়েছে, এটা ভুল হয়েছে। মূল উদ্দেশ্য ছিল, রাকসু নির্বাচন ঘিরে কোনো ধরনের বিপদ না হয় এবং সকলের নিরাপত্তা নিশ্চিত করা।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান
- ১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশে সিজেপির সমর্থন, দাবি সিইসির পদত্যাগ
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
