জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ডে ন্যান্সি!


প্রকাশিত: ০৩:০০ ১৬ সেপ্টেম্বর ২০২৪
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান ২০২৩ এ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মূল্যায়নপূর্বক পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করার জন্য ১৩ সদস্যের ‘জুরি বোর্ড’ পুনর্গঠন করা হয়েছে। রবিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে গঠিত জুরি বোর্ডে স্থান পেয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। রয়েছেন স্বনামধন্য সংগীত পরিচালক প্রিন্স মাহমুদও। ন্যান্সি বলেন, ভীষণ সম্মানিত বোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট সবাইকে যারা আমাকে এই কাজের জন্য উপযুক্ত মনে করেছেন। একইসাথে দেশবাসীর কাছে দোয়া চাই, যেনো আমার উপর অর্পিত দ্বায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।
নীতিমালা অনুযায়ী সুপারিশ প্রণয়ন করে জুরি বোর্ড আগামী দুই মাসের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জুরিবোর্ডের সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন ও সাংবাদিক ওয়াহিদ সুজন।
উল্লেখ্য, নীতিমালা অনুযায়ী সুপারিশ প্রণয়ন করে জুরি বোর্ড আগামী দুই মাসের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর




