কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপদসীমায়, জলকপাট খোলার প্রস্তুতি সম্পন্ন


প্রকাশিত: ১০:০২ ৪ আগস্ট ২০২৫
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপদসীমায় পৌঁছেছে। এ পরিস্থিতিতে হ্রদের পানি নিয়ন্ত্রণে আনতে সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এতে প্রতিদিন প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হবে বলে জানিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ।
হ্রদে পানির লেভেল যদি আরও বেড়ে যায়, তাহলে স্পিলওয়ে গেটগুলো আরও খোলার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে রোববার (৩ আগস্ট) রাতে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানিয়েছেন, রবিবার রাত পর্যন্ত হ্রদে পানির স্তর ছিল ১০৭ ফুট মীনস সি লেভেল (এমএসএল)। বৃষ্টির প্রবণতা বাড়ায় সোমবার বিকেলে জলকপাট খুলে পানি ছাড়া হবে।
পানির চাপ বাড়ায় বর্তমানে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটই চালু রয়েছে। প্রতিদিন প্রায় ৩২ হাজার কিউসেক পানি বিদ্যুৎ উৎপাদনের কারণে হ্রদ থেকে নিষ্কাশিত হচ্ছে। কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট পর্যন্ত।
বর্তমানে ১ ও ২ নম্বর ইউনিট থেকে ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৪৭ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যার মোট পরিমাণ ২১৯ মেগাওয়াট।
এদিকে পানি ছাড়ার কারণে কাপ্তাই লেক সংলগ্ন ভাটি অঞ্চলে বসবাসরত বাসিন্দাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং জনগণকে নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




