আইনজীবী হত্যার প্রতিবাদে উত্তাল ইবি


প্রকাশিত: ১১:৪৩ ২৭ নভেম্বর ২০২৪
চট্টগ্রামে ইসকন সদস্য কর্তৃক এক আইনজীবীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে জিয়া মোড়ে সমবেত হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার ঘুরে প্রধান ফটকের সামনে এসে সমাবেশে মিলিত হন।
মিছিলে 'ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না', 'সাইফুল ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'ইসকনের দালালে, হুশিয়ার সাবধান', 'আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম' ইত্যাদি নানা স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, 'চব্বিশের গণ-অভ্যুত্থানে ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্র-জনতা কাঁধে কাঁধ রেখে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এদেশের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে নিরাপদে হিন্দুরা যেন পূজা পালন করতে পারে সেজন্য মুসলিমরা দিনরাত মন্দির পাহারা দিয়েছি। কিন্তু হিন্দুদের ব্যবহার করে কুচক্রী মহল ইসকন বারবার দেশকে অস্থিতিশীলতা করতে চাচ্ছে। তারই অংশ হিসেবে আজ চট্টগ্রামে ইসকন নির্মমভাবে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে এ হীন কাজে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।'
উল্লেখ্য, চট্টগ্রামে ইসকন কর্তৃক সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যার করা হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে আদালতের অদূরে রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তিনি লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য।তার মৃত্যুর বিষয়টি চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা