বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় আরোহীর মৃত্যু


প্রকাশিত: ০৬:৩৯ ১৯ নভেম্বর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিনাই বাসের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়ার জেলখানা মোড়ে এ ঘটনা ঘটে। এতে প্রতিবাদে বাসচালককে গণপিটুনি ও বাসটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।
নিহত ব্যক্তি হলেন কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম (৬০)। তিনি পেশায় একজন দর্জি।
স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়গামী ছাত্রবহনকারী ডাবল ডেকার বাস শহরের জেলখানা মোড় হয়ে বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা হয়। এ সময় বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী জাহিদুল ইসলামকে ধাক্কা দেয় বাসটি। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের জেলখানার মোড়ে ছাত্রবহনকারী ডাবল ডেকার বাস বিশ্ববিদ্যালয় অভিমুখে যাচ্ছিল। এ সময় সামনে থেকে সাইকেল আরোহী জাহিদুল ইসলামকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম নিহত হন। পরে উত্তেজিত এলাকাবাসী বাসচালক সেলিমকে মারধর কর ও বাসটিকে ভাঙচুর করে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান বলেন, 'কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসের চাকায় পিষ্ট হয়ে জাহিদুল নামে একজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতার হামলায় আহত হয়েছেন বাসচালক সেলিম। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে।'
বিজ্ঞাপন
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী