প্রথম দিনেই যে ক্রিকেটারের প্রশংসায় বিসিবি সভাপতি


প্রকাশিত: ০৬:৩৩ ২১ আগস্ট ২০২৪
বাংলাদেশ ক্রিকেটে শেষ হয়েছে নাজমুল হাসান পাপন অধ্যায়। আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন তিনি। এরপরই দেশের ১৫তম বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। সাবেক এই অধিনায়ক দায়িত্ব গ্রহণের পরই সংবাদ সম্মেলন করেছেন। মিরপুর শের-ই বাংলার প্রেস কনফারেন্স রুমে কথা বলেছেন অনেক বিষয়ে।
এর মধ্যে নিজের পছন্দের এক ক্রিকেটারের প্রশংসা করেছেন নতুন এই বোর্ড সভাপতি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বোলিং করে পুরো বিশ্বের নজর কেড়েছিলেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। যা ফারুক আহমেদের চোখও এড়ায়নি। সে কারণে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রিশাদকে নিয়ে আলাদা করে কথা বলেছেন ফারুক।
বিসিবি সভাপতি বলেছেন, ‘একটা প্রশ্ন আমি করব, আমার মনে হয় রিশাদ একজন ভালো ক্রিকেটার। সে কিন্তু লঙ্গার ভার্সনটা খুব ভালো খেলতে পারে। (দল গঠনে) এরকম সাজেশন থাকবে। আমার মনে হয় এই ছেলেটা আমাকে খুব ভালো ইমপ্রেস করেছে।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়েছে ছেলেটা শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে টপ স্পিন ও আর্ম বলের সঙ্গে টার্ন করাতে পেরেছে। যে কারণে আমার কাছে মনে হয়েছে সে টেস্ট ম্যাচ অথবা এইচপি....(দলে খেলতে পারে)। আমি জানিনা ও ‘এ’ টিমে খেলতে গেছে কি না। অন্য যেকোনো একটা লেভেলে লেগ স্পিনারদের অনেক বল করতে হয়। সেজন্য এরকম সাজেশন আর কি।’
২২ বছর বয়সী রিশাদ বর্তমানে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ। ফরম্যাটটিতে এখন পর্যন্ত ২৪টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ২৯ উইকেট শিকার করেছেন। এ ছাড়া খেলেছেন তিনটি ওয়ানডে ম্যাচ, যেখানে তার উইকেট একটি। হয়তো টি-টোয়েন্টি এবং ওয়ানডের পর এবার টেস্টেও দেখা যেতে পারে রিশাদকে। বিসিবি সভাপতির বক্তব্যে তেমন ইঙ্গিতই মিলছে!
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর



