জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি করে না, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও মানবতার সেবার রাজনীতি করে: আব্দুস সবুর


প্রকাশিত: ০৪:৩৫ ৩ অক্টোবর ২০২৫
জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি করে না, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও মানবতার সেবার রাজনীতি করে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর।
তিনি বলেন, অতীতে জামায়াতে ইসলামী সমাজসেবামূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করলেও তা ‘রাষ্ট্রবিরোধী কার্যক্রম’ হিসেবে আখ্যায়িত করে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হয়েছে। তবুও জনগণ সাক্ষী যে, জামায়াত সমাজসেবা থেকে পিছিয়ে যায়নি।
শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর কদমতলীর তালিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসায় ফ্রি ফ্রাইডে ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সবুর আরও বলেন, প্রকাশ্যে সমাজসেবা করার সুযোগ না পেলেও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে জামায়াত মানবতার সেবা চালিয়ে গেছে এবং চালিয়ে যাবে। তিনি মন্তব্য করেন—“ক্ষমতায় গেলে যেমন সেবা করবে, না গেলেও করবে। মানুষের কল্যাণে কাজ করাই জামায়াতে ইসলামীর মূলনীতি।”
স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও বৈষম্য দূর হয়নি উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি মতবাদে রাষ্ট্র পরিচালিত হওয়ার কারণেই এ বৈষম্য সৃষ্টি হয়েছে।
তিনি উদাহরণ টেনে বলেন, স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিকের জন্মগত অধিকার হলেও বাস্তবে চরম বৈষম্য বিরাজ করছে। “এক শ্রেণির মানুষ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যায়, আরেক শ্রেণির মানুষ সরকারি হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ডাক্তার পায় না। এর একমাত্র কারণ মানুষের তৈরি আইন ও মতবাদ, যেখানে আইনপ্রণেতা নিজেই সেই আইনের সুবিধাভোগী হয়।”
আব্দুস সবুর জোর দিয়ে বলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত সবাই সমান সুযোগ-সুবিধা ভোগ করবে। দলমত, ধর্ম-বর্ণ বা গোষ্ঠীভেদে কোনো বৈষম্য থাকবে না। “মানুষের সমান অধিকার নিশ্চিত করতে ইসলামী সমাজ বিনির্মাণে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বকে এগিয়ে আনতে হবে”—বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার চেয়ারম্যান শাহজাহান খান এবং সঞ্চালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ঈসমাইল খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল জাব্বার, নারায়ণগঞ্জ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মজিবুর রহমান মিয়াজী এবং ৬৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল আলিম।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




