ভারতীয় সিনেমা প্রদর্শনের ঘটনায় কানাডার সিনেমা হলে আগুন, শো বাতিল


প্রকাশিত: ০৭:৪৩ ৩ অক্টোবর ২০২৫
কানাডার ওন্টারিও প্রদেশের ওকভিলের একটি সিনেমা হলে ভারতীয় সিনেমা প্রদর্শনের কারণে অগ্নিসংযোগ এবং গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর প্রভাবে কয়েকটি ভারতীয় সিনেমার শো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সিনেমা হল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাগুলো মূলত দক্ষিণ এশীয় চলচ্চিত্র প্রদর্শনীকে লক্ষ্য করে চালানো হয়েছে।
হামলার পর ঋষভ শেঠির অভিনীত ‘কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ওয়ান’ এবং পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ছবির প্রদর্শনী স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা কোনো ভারতীয় ছবি প্রদর্শন করবে না।
প্রথম হামলাটি ঘটেছে ২৫ সেপ্টেম্বর ভোরে। স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে দুই ব্যক্তি সিনেমা হলের প্রবেশদ্বারে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগিয়ে দেয়। হ্যাল্টন পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীরা লাল রঙের গ্যাস ক্যান ব্যবহার করেছিল।
হামলায় সিনেমা হলের বাইরের অংশে মাঝারি ধরনের ক্ষতি হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর ৫টা ১৫ মিনিটে একটি সাদা SUV গাড়ি এসে সিনেমা হলের সামনে থামে এবং দুজন ব্যক্তি নেমে দরজায় তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




