ইংল্যান্ডে প্রথম মুসলিম ফুটবলার জেড স্পেন্স!


প্রকাশিত: ০৪:৫৪ ৪ সেপ্টেম্বর ২০২৫
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী ৬ ও ১০ সেপ্টেম্বর অ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। এই দুই ম্যাচের জন্য প্রথমবারের মতো ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন টটেনহাম হটস্পারের ফুলব্যাক জেড স্পেন্স। দলের হয়ে খেললেই তিনি ইতিহাস গড়বেন—ইংল্যান্ডের সিনিয়র পুরুষ দলে প্রথম মুসলিম প্রতিনিধি হিসেবে দেশকে প্রতিনিধিত্ব করবেন।
২৫ বছর বয়সী স্পেন্স এই ডাক পেয়ে গর্বিত ও বিস্মিত। ইংল্যান্ড কোচ থমাস টুখেলের সঙ্গে আগে কখনও কথা না বললেও জাতীয় দলে ডাক পাওয়ার খবরে নিজেই অবাক হয়েছেন তিনি।
জেড স্পেন্স লন্ডনে জন্মগ্রহণ করেন। মা কেনিয়ান, বাবা জ্যামাইকান। তার বড় বোন কার্লা-সিমোন স্পেন্স একজন পরিচিত অভিনেত্রী। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের একাডেমি থেকে উঠে আসা স্পেন্স ২০১৮ সালে মিডলসব্রোর হয়ে পেশাদার ফুটবলে অভিষেক করেন।
২০২১ সালে নটিংহাম ফরেস্টে যোগ দিয়ে প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২২ সালে ২ কেটি পাউন্ডে টটেনহাম হটস্পারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয়। একই বছরে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলেও ডাক পান।
প্রথমদিকে বদলি হিসেবে খেলার সুযোগ পেলেও নিয়মিত স্কোয়াডে জায়গা না পাওয়ায় স্পেন্স বিভিন্ন সময় ফরাসি ক্লাব রেনে, ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড ও স্পেনের ক্লাব জেনোয়ায় খেলেছেন। তবে গত বছরের আগস্টে টটেনহ্যামের হয়ে আবার মাঠে নামার সুযোগ পান। তার দুর্দান্ত পারফরম্যান্সে শুরুর একাদশেও জায়গা করে নেন।
মাস-সেরার স্বীকৃতি পাওয়া, প্রিমিয়ার লিগে প্রথম গোল, ইউরোপা লিগের ফাইনালে দলের শিরোপায় অবদান—সবমিলিয়ে স্পেন্সের ক্যারিয়ারকে বলা যায় রোলার কোস্টারের মতো। জাতীয় দলে ডাক পাওয়ার পর এখন তিনি ইতিহাসের মুখোমুখি।
সমর্থকরা আশা করতে পারেন, হার না মানা দৃঢ়তায় যে যাত্রা শুরু করেছেন, তা স্পেন্সকে আরও বড় উচ্চতায় পৌঁছে দিতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ফ্লুতে আক্রান্ত নেইমার, করিন্থিয়ানস ডার্বির আগে সান্তোসে বাড়ছে দুশ্চিন্তা
- ‘ওরা আমাকে মেরে ফেলবে’, শেষ আকুতির পর মা ও নবজাতকের মৃত্যু
- রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- ভোজিনহার জন্য বদলে গেল চিলির ফুটবল লিগের নিয়ম
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- ফ্রান্সের দায়িত্বে জিদান: ঘরের মাঠে প্রথম ম্যাচের ৮০ হাজার টিকিট নিঃশেষ
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক




