নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ


প্রকাশিত: ০৭:৪৪ ১৬ মে ২০২৫
নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারায় বাংলাদেশের যুবারা। দলের পক্ষে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ও আশিকুর রহমান। নেপালের পক্ষে একমাত্র গোলটি করেন সুজন ডাঙ্গোল।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই সমান তালে লড়াই করে। ১৭ মিনিটে নেপালের একটি সুযোগ দারুণভাবে ঠেকান বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন। ২২ মিনিটে পাল্টা আক্রমণে রিফাত কাজী সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন। ৩৩ মিনিটে মোরশেদ আলীর ফ্রি-কিক এবং ৩৬ মিনিটে নাজমুলের লং শটও ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক।
বিরতির পর ৫৬ মিনিটে কর্নার থেকে মিঠু চৌধুরীর হেড পোস্টের নিচ থেকে সেভ করেন নেপালের এক ডিফেন্ডার। এরপর কয়েকটি আক্রমণ করলেও গোল আসছিল না। অবশেষে ৭৩ মিনিটে কর্নার থেকে আশিকুর রহমানের হেডে এগিয়ে যায় বাংলাদেশ। ৮১ মিনিটে মোহাম্মদ মানিকের বুদ্ধিদীপ্ত পাস থেকে নাজমুল ব্যবধান দ্বিগুণ করেন। ৮৭ মিনিটে সুজন ডাঙ্গোল একটি গোল করে ব্যবধান কমালেও জয় ধরে রাখে বাংলাদেশ।
গ্রুপ পর্বে মালদ্বীপের সঙ্গে ড্র ও ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ। আগামী রবিবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত বা মালদ্বীপ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




