বিশ্ব ক্রিকেটে হৃদয়ের উজ্জ্বল প্রদীপ !

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১১:৩৭ ২২ ফেব্রুয়ারী ২০২৫
বাংলাদেশের ক্রিকেট দলের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা সুখকর হয়নি। বৃহস্পতিবার, দুবাইতে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটের ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। তবে এই ম্যাচে একমাত্র রৌপ্য মুহূর্ত হিসেবে সামনে আসে তাওহিদ হৃদয়ের অসাধারণ সেঞ্চুরি এবং তার সঙ্গে জাকের আলির রেকর্ড গড়া পার্টনারশিপ।
৩৫ রানে ৫ উইকেট হারানোর পর, বাংলাদেশকে ক্রমাগত বিপদ থেকে উদ্ধার করেন তাওহিদ হৃদয় ও জাকের আলি অনিক। এই দুজনের ১৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি দলের সম্মান রক্ষা করতে সাহায্য করে। জাকের আলি ফিফটি করার পর, হৃদয় তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন, ৬টি চার ও ২টি ছক্কায় ১১৮ বলের মধ্যে ১০০ রান পূর্ণ করেন।
ক্রিকেট বিশ্লেষকরা হৃদয়ের ইনিংসে মুগ্ধ হয়েছেন। ভারতের প্রখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে ম্যাচ চলাকালীন এক্স-বার্তায় লেখেন, "তাওহিদ হৃদয়ের কথা অনেকদিন ধরেই শুনে আসছি, কিন্তু আজ তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন।" পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজাও হৃদয়ের ইনিংসকে অসাধারণ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, "বাংলাদেশ যে পরিস্থিতিতে ছিল, তাতে মনে হচ্ছিল ১শ রানও করতে পারবে না, কিন্তু হৃদয় ও জাকেরের ব্যাটিং ছিল দুর্দান্ত। ভারতের মতো শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে সেঞ্চুরি করা অনেক বড় ব্যাপার।"
রমিজ আরও বলেন, "হৃদয় বড় শট খেলার ক্ষমতা রাখে এবং তার আগ্রাসী মনোভাব বাংলাদেশকে মিডল অর্ডারে একটি অমূল্য সম্পদ হিসেবে তৈরি করেছে। তার ভবিষ্যৎ উজ্জ্বল।"
তিনি জাকের ও হৃদয়ের পার্টনারশিপ থেকে পাকিস্তানকে শিক্ষা নিতে পরামর্শ দেন, বিশেষ করে ৩৫ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর যে ভাবে তারা পরিস্থিতি সামাল দিয়ে ইনিংস টেনে নিয়ে গেছেন, সেটি দৃষ্টান্তমূলক।
এদিকে, ক্যারিবীয় কিংবদন্তি ইয়ান বিশপ মনে করেন, তাওহিদ হৃদয় এবং ভারতের শুভমান গিল ভবিষ্যতে বিশ্ব ক্রিকেট শাসন করতে সক্ষম।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




