চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রিজওয়ানের চোখে দলের দুর্বলতা!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:৩৬ ৯ ফেব্রুয়ারী ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। তবে সিরিজের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৮ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে দলটিকে। এমন পরাজয়ের পর দলের দুর্বলতা নিয়ে খোলাখুলি কথা বলেছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন হলেও গ্লেন ফিলিপস দুর্দান্ত ইনিংস খেলেন। তার প্রশংসা করে রিজওয়ান বলেন, "আমরা হেরেছি, তাই বলা কঠিন যে উইকেট কেমন ছিল। তবে ফিলিপসের ব্যাটিং ছিল অসাধারণ।"
দলের উন্নতির জায়গা নিয়ে প্রশ্ন করা হলে পাকিস্তান অধিনায়ক বলেন, "ফিল্ডিং আমাদের বড় দুর্বলতা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই জায়গায় আরও কাজ করতে হবে।"
এদিকে, তারকা পেসার হারিস রউফের চোট দলকে আরও চিন্তায় ফেলেছে। রিজওয়ান বলেন, "এখনো নিশ্চিত নই, তবে আশাবাদী যে এটি গুরুতর কিছু নয়।"
ব্যাটিং ইউনিটের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, "আমাদের পরিস্থিতি বিশ্লেষণ করে ব্যাট করতে হবে। উইকেট হারালে ভালো জুটি গড়ার দিকে মনোযোগ দিতে হবে।"
ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




