লিভারপুলের সামনে ৬ ম্যাচ জয়হীন ম্যান সিটি


প্রকাশিত: ০৩:৩৪ ১ ডিসেম্বর ২০২৪
হঠাৎ যেন ছন্দপতন। টানা ৬ ম্যাচ জয়হীন ম্যানচেস্টার সিটি। এবার তাদের সামনে প্রিমিয়ার লীগে শীর্ষে থাকা লিভারপুল। তবে রোববার প্রতিপক্ষের ঘরের মাঠ অ্যানফিল্ডে নামার আগে পেপ গার্দিওলার কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাস। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ হারের পর সবশেষটিতে তিন গোলের লিড হারিয়ে অবিশ্বাস্যভাবে ড্র করে সিটি।
পথহারা দলটির সামনে এবার আরেকটি বড় চ্যালেঞ্জ। অ্যানফিল্ডে খেলতে হবে দারুণ ছন্দে থাকা লিভারপুলের বিপক্ষে। এই ম্যাচে সিটি হারলে শীর্ষে থাকা লিভারপুল এগিয়ে যাবে ১১ পয়েন্টে। গার্দিওলার কোচিংয়ে টানা চারটিসহ গত সাত মৌসুমের মধ্যে ছয়বার লীগ শিরোপা জিতেছে সিটি। সেই দলই এখন পার করছে খুব কঠিন এক সময়। কদিন আগে সিটির সঙ্গে দুই বছর চুক্তির মেয়াদ বাড়ানো গার্দিওলা শুক্রবার বলেন, দলকে কক্ষপথে ফেরানোর সুযোগ চান তিনি। গার্দিওলা বলেন, ‘অবশ্যই ভাবছি তাদের আমি কী করতে পারি। একজন খেলোয়াড় ও কোচ হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে এই ধরনের পরিস্থিতি আসে। আর যখন আসে, তখন তা গ্রহণ করতে হয়, চ্যালেঞ্জ নিতে হয়। জিততে না পারলে সমস্যায় পড়তে হবে, আমি জানি।’ কিছুটা আবেগমথিত কণ্ঠে তিনি বলেন, ‘যে মুহূর্তে অনুভব করব, আমি ক্লাবের জন্য ইতিবাচক নই, তখন অন্য একজন আসবে। তবে আমি চেষ্টা করার সুযোগ চাই এবং এখন থেকে মৌসুমের শেষ পর্যন্ত, পরের মৌসুমেও দলকে অনেক দিক থেকে পুনর্গঠন করতে চাই। সেই চ্যালেঞ্জ নেয়ার ও কাজ করার সুযোগ চাই।’ লীগে সবশেষ ম্যাচে ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে সিটি, প্রিমিয়ার লীগে যা তাদের টানা তৃতীয় হার। ২০০৭ সালের পর প্রথমবার লীগে টানা চার ম্যাচ হারের ঝুঁকিতে আছে তারা। অ্যানফিল্ডে হারলে শিরোপা লড়াই থেকেও অনেকটা দূরে সরে যাবে সিটি। তবে ট্রফি নিয়ে না ভেবে আপাতত শুধু লিভারপুল ম্যাচেই সব মনোযোগ রাখার কথা বললেন গার্দিওলা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প



