ভিন্ন ভূমিকায় ফুটবলে ফিরছেন ক্লপ


প্রকাশিত: ০২:০৪ ৯ অক্টোবর ২০২৪
গত জানুয়ারিতে লিভারপুলের কোচিং ছেড়েছেন ইয়ুর্গেন ক্লপ নয় বছরের সম্পর্ক ছিন্ন করে। নতুন করে এখনই তিনি আর কোচিংয়ে যুক্ত না হওয়ার কথাও জানিয়েছিলেন। তবে এরইমাঝে ফিরেছেন ফুটবলে, যদিও নতুন ভূমিকায় দেখা যাবে জার্মান এই টেকটিশিয়ানকে। তিনি দায়িত্ব নিচ্ছেন রেড বুল প্রতিষ্ঠানের ‘গ্লোবাল হেড অব সকার’ পদে।
রেড বুল প্রতিষ্ঠানটির অধীনে জার্মানির আরবি লাইপজিগ, আরবি শালজবুর্গ, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রেড বুলস–সহ বেশ কয়েকটি ক্লাব ও প্রতিষ্ঠান রয়েছে। যাদের সঙ্গে ফুটবল সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করবেন সাবেক এই লিভারপুল কোচ। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ক্লপ দায়িত্ব নেবেন বলে আনুষ্ঠানিক বিবৃতিতে রেড বুল কর্তৃপক্ষ জানিয়েছে।
ক্লপ লিভারপুলের দায়িত্ব নেওয়ার আগে ছিলেন স্বদেশি ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের ডাগআউটে। গত মাসে (সেপ্টেম্বর) তিনি ফের পুরোনো ঠিকানায় ফেরেন, তবে সেটি ছিল কেবল একটি ম্যাচের জন্য। ডর্টমুন্ডের সাবেক দুই ফুটবলার লুকাস পিসচেক ও জ্যাকুব ব্লাসজিকোস্কির সম্মানে অনুষ্ঠিত ম্যাচে তিনি দায়িত্ব পালন করেছেন। এরপর ইংল্যান্ড, জার্মানি কিংবা যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচিংয়ে ক্লপকে দেখা যেতে পারে বলে গুঞ্জন উঠেছিল। তবে তিনি সেসব নাকচ করে দেন। বোঝাই যাচ্ছিল তার ভিন্ন পরিকল্পনা রয়েছে। সেটাই এবার সামনে আনলেন ক্লপ।
সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের জার্মান দপ্তর থেকে বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ক্লপের সঙ্গে চুক্তি রয়েছে রেড বুলের। এর মাঝে জার্মানিতে উপযুক্ত কোনো প্রস্তাব আসলে তিনি চাইলেই প্রতিষ্ঠানটি ছেড়ে যেতে পারবেন। শোনা যাচ্ছে জার্মান জাতীয় দলের দায়িত্বেও এক সময় দেখা যেতে পারে ৫৭ বছর বয়সী এই কোচকে। সেক্ষেত্রে উত্তর আমেরিকায় টুর্নামেন্টে কাঙ্ক্ষিত সাফল্য না পেলে কোচের পদ হারাতে জুলিয়ান নাগালসম্যান।
নতুন ভূমিকায় ফুটবলে ফেরার বিষয়ে ক্লপ বলছেন, ‘প্রায় ২৫ বছর সাইডলাইনে (কোচিং পদে) থাকার পর আমি এমন প্রজেক্টের চেয়ে রোমাঞ্চকর কিছুতে যুক্ত হতে পারতাম না। আমার ভূমিকা বদলাতে পারে, তবে ফুটবল এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি আমার নিবেদন একই থাকবে।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর



