পাকিস্তান দলে আবারও ‘কাটাছেঁড়া’র ইঙ্গিত দিলেন পিসিবি প্রধানের

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি

প্রকাশিত: ০৪:০৬ ২৭ আগস্ট ২০২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তান দলে ‘মেজর সার্জারি’র ইঙ্গিত দিয়েছিলেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। মেজর সার্জারি বলতে তিনি মূলত বড় রকমের রদবদলকেই বুঝিয়েছিলেন। কিন্তু শেষতক বড় কোনো পরিবর্তন আসলে আসেনি পাকিস্তান দলে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে গত পরশু হেরে যাওয়ার পর পাকিস্তান দলে আবার বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন নাকভি।
বাংলাদেশের কাছে ১০ উইকেটের হারে ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের জয়খরা আরেকটু লম্বা হলো। এই নিয়ে ঘরের মাঠে টানা ৯ ম্যাচে জয়হীন তারা। এর মধ্যে ৫টিতে হেরেছে, ৪টি করেছে ড্র।
বাংলাদেশের কাছে হারের পর নাকভি পাকিস্তানের সংবাদমাধ্যমে বলেছেন, ‘আল্লাহ চাইলে আমি পাকিস্তান ক্রিকেটের সমস্যার সমাধান করব। আরও পরিবর্তন আসছে।’ নাকভি এরপর যোগ করেন, ‘আমার কথা মনে রাখুন, বিষয়গুলো একই রকম থাকবে না এবং পর্দার আড়ালে অনেক কিছুই হচ্ছে।’
পাকিস্তান হেরে যাওয়ার পর গতকাল নাকভি অবশ্য সংবাদমাধ্যমে আশার কথাই শুনিয়েছিলেন দলটির সমর্থকদের। বাংলাদেশ দলকে ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানিয়ে নাকভি বলেছিলেন, দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়াবে পাকিস্তান।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ব্যর্থতার পর নাকভি বলেছিলেন, ‘আমি আগে ভেবেছিলাম ছোট একটা অস্ত্রোপচার করলেই সব ঠিক হয়ে যাবে। এখন এমন বাজে পারফরম্যান্সের পর এটা পরিষ্কার যে বড় রকমের পরিবর্তন লাগবে। জাতি খুব দ্রুতই পরিবর্তন দেখতে পাবে।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




