আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি তিন বিশেষ নির্দেশনা


প্রকাশিত: ১২:৪৯ ২৬ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
দলীয় নেতাকর্মীদের তিনটি বিশেষ নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। প্রথমত, নিজ নিজ এলাকায় সহিংস পরবর্তী পরিস্থিতি কঠোর নজরদারিতে রাখা, দ্বিতীয়ত, নিজেরা সতর্ক অবস্থায় থাকা ও তৃতীয়ত, নিজেদের দুর্বলতা চিহ্নিত করে দ্রুত তা কাটিয়ে ওঠা।
কেন্দ্রীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা গত কয়েকদিন সহিংস পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক করেছেন। সেখানে পুরো পরিস্থিতি নিয়ে তারা বিশ্লেষণ করেছেন। পাশাপাশি এই ধরনের নাশকতায় নিজেদের ব্যর্থতা কতটুকু- সেটা নিয়েও আলোচনা করছেন। কোটা বিরোধী আন্দোলন সহিংসতায় রূপ নেয়ার পর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা আন্দোলনকারীদের দখলে ছিল। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে আন্দোলনকারীদের মোকাবিলার ঘোষণা দেয়া হলেও তাদের খুব একটা মাঠে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাংগঠনিক দুর্বলতার বিষয়টি ব্যাপকভাবে সামনে আসে। তাই নিজেদের এসব দুর্বলতা চিহ্নিত করে দ্রুত তা কাটিয়ে ওঠার নির্দেশনা দেয়া হয় নেতাদের। এদিকে মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে থাইল্যান্ডে বিক্ষোভ, ভিসার মেয়াদ কমানোর দাবি
- শেখ হাসিনা সরকারকে শান্তিতে থাকতে দেবেন না, আশঙ্কা তথ্য উপদেষ্টার
- যুবদলের ব্যানার উড়ে পৌঁছাল ভারতের আসামে, তদন্তে পুলিশ
- জন্মদিনে মান্নাতের সামনে হাজারো ভক্ত, ভালোবাসায় সাড়া দিলেন শাহরুখ খান
- সুইজারল্যান্ডে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আগুন-ভাঙচুরের পর গ্রেপ্তার ২
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত বিএনপির এলিজা জামান
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মুখ দিয়ে বরফ সরিয়ে অদ্ভুত বিশ্ব রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক
- তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ, গ্রেপ্তার বারের তরুণীও
- গণভোটের রায় মানছে না সরকার, স্বৈরশাসন চাপানোর অভিযোগ জামায়াত আমিরের
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা




