মারধর করে দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ায় গ্রেপ্তার ঢাবির ২ ছাত্রলীগ নেতা


প্রকাশিত: ০৬:২৯ ২৬ মে ২০২৪
পূর্ব পরিচয়ের সূত্রে ব্যবসায়ীকে মারধর করে ১ লাখ ৭৫ হাজার টাকা জোরপূর্বক হাতিয়ে নেওয়ার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালত তাদের জামিন দেন।
এই দুই নেতা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ও ফলিত রসায়ন কেমিকৌশল বিভাগের ছাত্র নাফিস ফুয়াদ। তিনি ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী হিসেবে পরিচিত। আরেকজন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের পরিবেশ সম্পাদক মাহিদুর রহমান বাঁধন। বাঁধন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত।
মামলায় উল্লেখিত আসামিরা হলেন- নিশান, রাসেল মিয়া এবং রাফি। তাদের বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি। অন্যদিকে ঢাবির এই দুই নেতাকে অজ্ঞাতনামা হিসেবে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. রুবেল নামে এক ব্যবসায়ীকে পূর্ব পরিচয়ের সূত্রে নিশান শাহবাগে ডেকে নেন। সেখানে পৌঁছালে অভিযুক্ত সবাই মোটরসাইকেলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের নির্জন স্থানে নেন। সেখানে বাঁশ-লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়। এসময় তার মোবাইল ফোনের মাধ্যমে সিটি ব্যাংকের অ্যাপস থেকে ৫০ হাজার টাকা বিকাশের নিয়ে দেন। এরপর নগদ অ্যাকাউন্ট থেকে আরও ৫০ হাজার টাকা ট্রান্সফার করে।
এ ছাড়াও রকেট অ্যাকাউন্ট থেকে ২০ হাজার টাকা, পরবর্তী এটিএম কার্ড থেকে টিএসসি জনতা ব্যাংকের বুথ থেকে আরও ৫০ হাজার টাকা এবং মানিব্যাগ থেকে ৫ হাজার টাকা জোরপূর্বক নিয়ে নেন আসামিরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- শাহরুখের অনুরোধে বলিউডে প্রথম গান গাইলেন এড শিরান
- নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিসিবির স্বাধীন কমিটি
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, কারাগারে স্বামী
- মিরপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪
- ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে থাইল্যান্ডে বিক্ষোভ, ভিসার মেয়াদ কমানোর দাবি
- শেখ হাসিনা সরকারকে শান্তিতে থাকতে দেবেন না, আশঙ্কা তথ্য উপদেষ্টার
- যুবদলের ব্যানার উড়ে পৌঁছাল ভারতের আসামে, তদন্তে পুলিশ
- জন্মদিনে মান্নাতের সামনে হাজারো ভক্ত, ভালোবাসায় সাড়া দিলেন শাহরুখ খান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক




