“পিআর পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে”—সরকারকে উদ্দেশ করে অভিযোগ মির্জা আব্বাসের


প্রকাশিত: ০৯:২১ ২ আগস্ট ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার ‘পিআর পদ্ধতি’ (প্রতিনিধিত্ব মূলক নির্বাচন ব্যবস্থা) সামনে এনে পরিকল্পিতভাবে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি এই পদ্ধতির প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন, “এই পিআর পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে। কেউ বলবে করব, কেউ বলবে করব না—এইভাবে একটা সময় বলবে, নির্বাচন হচ্ছে না, তাই সময় বাড়াতে হবে।”
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ‘চব্বিশের গণ–অভ্যুত্থানে শহীদদের স্মরণে’ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস আরও বলেন, “এ দেশের মানুষকে ইভিএম খাওয়াতে চেয়েছিল হাসিনা, পারেনি। পিআর পদ্ধতিও গিলবে না। দেশের মানুষ এখনো জানেই না পিআর পদ্ধতি কী। আগে মানুষকে ভোট দেওয়া শেখান, পরে পিআরের কথা বলবেন।”
নির্বাচন নিয়ে সরকারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “নির্বাচন দিতে এত গড়িমসি কেন? আমি সন্দেহ করি, এদের নির্বাচন ঘোষণার পেছনেও ষড়যন্ত্র লুকিয়ে আছে। আমরা জানি, আপনারা তারিখ দেবেন, আবার নতুন কিছু বলে বিভ্রান্ত করবেন। কিন্তু আমরা প্রস্তুত। দরকার হলে আরও ১৭ বছর আন্দোলন করব।”
তিনি জোর দিয়ে বলেন, “জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড—বিচার বিলম্বিত মানেই বিচার না পাওয়া। সরকারের এই বিলম্বিত কৌশলেই জনগণের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে।”
সমাবেশে জামায়াত ও এনসিপিকেও কঠোর ভাষায় সমালোচনা করেন মির্জা আব্বাস। বলেন, “ওরা বিএনপি যা বলে, তার উল্টোটা করে। কখনো আওয়ামী লীগের ঘাড়ে, কখনো বিএনপির ঘাড়ে চড়ে মন্ত্রী হয়, এখন এনসিপির ঘাড়ে চড়েছে। কিন্তু কোনো লাভ হবে না।”
তিনি বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন ব্যবস্থাকে আক্রমণ করে বলেন, “সরকারের উপদেষ্টারা এখন যেখানেই যান, সরকারি প্রটোকল পান, সার্কিট হাউস ব্যবহার করেন। অথচ আমরা তো বহুবার মন্ত্রী ছিলাম, মেয়র ছিলাম, এমন সুযোগ পাইনি।”
বিএনপির দীর্ঘ আন্দোলন নিয়ে যারা সমালোচনা করেন, তাদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, “সরকার একদিনে পড়ে না। আমাদের গায়ে গুলি লেগেছে, জেল খেটেছি, গুম হয়েছি। আপনাদের গায়ে তো হোঁচট খাওয়ার চিহ্নও নেই।”
তিনি বলেন, “এ লড়াই কেবল বিএনপির নয়, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াই। এই আন্দোলন থামবে না যতক্ষণ না জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




