মাদক জগতের আলোচিত দম্পতি শিপরা-বাবুল এবার যৌথবাহিনীর জালে


প্রকাশিত: ০৫:৫৬ ১০ অক্টোবর ২০২৫
চুয়াডাঙ্গা শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী দম্পতি শিপরা খাতুন ও বাবুল হোসেন আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, যৌথ বাহিনীর অভিযানে বুজরুক গড়গড়ি বুদ্ধিমানপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন (৫৫) ও তার স্ত্রী শিপরা খাতুন (৬৫)-এর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১,৭০৮ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৩,১৬,৬৬৭ টাকা এবং ৭টি মোবাইল ফোন (যার মধ্যে ২টি অ্যান্ড্রয়েড ও ৫টি বাটন ফোন) উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, এই দম্পতি দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা শহরসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। প্রতিবারই গ্রেপ্তার হওয়ার পর জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসা শুরু করেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, শিপরা-বাবুল দম্পতি চুয়াডাঙ্গা শহরে “শতবার গ্রেপ্তার” হওয়া মাদক ব্যবসায়ী হিসেবে কুখ্যাত। এলাকাবাসী দীর্ঘদিন ধরে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিল। অবশেষে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান সেই দাবির প্রতিফলন ঘটায়।
গ্রেপ্তারকৃতদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) তাদের আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়।
সূত্র: চুয়াডাঙ্গা সদর থানা, যৌথবাহিনীর অভিযান রিপোর্ট
প্রতিবেদক: এম এ মামুন, এমএনবিডি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান
- ১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশে সিজেপির সমর্থন, দাবি সিইসির পদত্যাগ
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
