ইউরেনাসের চাঁদের পৃষ্ঠে ফাটল! বিজ্ঞানীদের চমকপ্রদ তথ্য প্রকাশ


প্রকাশিত: ১১:৫৬ ১০ অক্টোবর ২০২৫
আমাদের সৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাসের চাঁদ এরিয়েল নিয়ে নতুন এক বিস্ময়কর তথ্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, এই চাঁদের অভ্যন্তরে একসময়ে ছিল এক বিশাল ও গভীর মহাসাগর, যার গভীরতা ছিল প্রায় ১৬০ কিলোমিটার বা ১০০ মাইল।
সম্প্রতি প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, এরিয়েলের অতীত কক্ষপথ অনেকটাই প্রসারিত ছিল। এর ফলে চাঁদের ভেতরে ও বাইরে প্রবল চাপ তৈরি হয়, যা পৃষ্ঠে ফাটলের জন্ম দেয়। মহাকাশযান ভয়েজার–২–এর তোলা ছবিগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখতে পান, প্রাচীন ক্রেটারের মাঝে লম্বা উপত্যাকাসদৃশ ফাটল তৈরি হয়েছে—যা স্পষ্টভাবে নির্দেশ করে, চাঁদের অভ্যন্তরে বড় ধরনের ভূতাত্ত্বিক পরিবর্তন ঘটেছিল।
গবেষণায় কম্পিউটার মডেলিং ব্যবহার করে দেখা যায়, এরিয়েলের কক্ষপথের উৎকেন্দ্রিকতা ছিল প্রায় ০.০৪। অর্থাৎ কক্ষপথ পুরোপুরি গোলাকার ছিল না, বরং সামান্য ডিম্বাকৃতির। এই কারণে ইউরেনাসকে প্রদক্ষিণের সময় চাঁদটি বারবার প্রবল জোয়ার–ভাটার শক্তির সম্মুখীন হতো। সেই শক্তিই চাঁদের ভেতরের বরফে ফাটল ধরায় এবং অভ্যন্তরীণ গঠনকে পরিবর্তন করে।
বিজ্ঞানীরা ধারণা করছেন, এরিয়েলের মসৃণ সমতলভূমি ক্রায়োভলকানিজম নামের এক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছিল। এই প্রক্রিয়ায় পানি, বরফ ও গ্যাসজাত উদ্বায়ী পদার্থ চাঁদের ভেতর থেকে অগ্ন্যুৎপাতের মতো নির্গত হয়ে নিচু এলাকায় ছড়িয়ে পড়ে। এতে স্পষ্ট ইঙ্গিত মেলে যে, এরিয়েলের ভূতাত্ত্বিক ইতিহাস দীর্ঘ ও জটিল ছিল।
তবে এখনো বিজ্ঞানীদের মনে প্রশ্ন—এই মহাসাগরটি কখন সৃষ্টি হয়েছিল এবং কতদিন স্থায়ী ছিল। কারণ এরিয়েলের পৃষ্ঠে প্রাচীন ও নতুন—দুই ধরনের অঞ্চলই দেখা যায়। বিশেষজ্ঞদের অনুমান, এর বড় ধরনের পরিবর্তনগুলো ১০০ থেকে ২০০ কোটি বছর আগে ঘটেছিল।
তখন এরিয়েলের ভেতরে জোয়ার–ভাটার তাপ এতটাই শক্তিশালী ছিল যে বরফ গলতে শুরু করে এবং সেখান থেকে গলিত পানি প্রবাহিত হয়ে পৃষ্ঠে নতুন গঠন তৈরি করে। আরও আশ্চর্যের বিষয় হলো, বিজ্ঞানীরা চাঁদের পৃষ্ঠে অ্যামোনিয়া যৌগের উপস্থিতিও পেয়েছেন। যেহেতু অ্যামোনিয়া দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়, এটি ইঙ্গিত দেয় যে, অ্যামোনিয়া ওই অঞ্চলের তাপমাত্রা কমিয়ে মহাসাগরটিকে দীর্ঘ সময় টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছিল।
জনস হপকিনস ইউনিভার্সিটি অ্যাপ্লায়েড ফিজিকস ল্যাবরেটরির বিজ্ঞানী টম নর্ডহেইম বলেন,
“আমরা এখন প্রমাণ পাচ্ছি যে, ইউরেনাস সিস্টেমে এক নয়, অন্তত দুটি মহাসাগর বিদ্যমান ছিল।”
অন্যদিকে প্ল্যানেটারি সায়েন্স ইনস্টিটিউটের গবেষক অ্যালেক্স প্যাথফ বলেন,
“এরিয়েলের পৃষ্ঠে আমরা যে ফাটল ও ভূতাত্ত্বিক পরিবর্তন দেখছি, সেগুলো তৈরি হতে হলে ভেতরে একটি মহাসাগর থাকা একেবারেই অপরিহার্য।”
এই নতুন গবেষণা শুধু ইউরেনাসের চাঁদ নয়, পুরো সৌরজগতের বহির্বিশ্বে জীবনের সম্ভাবনা সম্পর্কেও নতুন ধারণা দিচ্ছে। কারণ, মহাসাগর মানেই সেখানে একসময় জীবনের অনুকূল পরিবেশ থাকার সম্ভাবনা প্রবল।
সূত্র: আর্থ ডটকম
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
