প্রথম বিলিয়নিয়ার ফুটবলার হলেন “ক্রিশ্চিয়ানো রোনালদো"


প্রকাশিত: ০৬:৫৪ ৯ অক্টোবর ২০২৫
পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ইতিহাস রচনা করেছেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, তিনি বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ারদের তালিকায় স্থান করেছেন। বর্তমানে রোনালদোর সম্পদের পরিমাণ আনুমানিক ১.৪ বিলিয়ন ডলার।
৪০ বছর বয়সী এই কিংবদন্তি তারকা বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে খেলে থাকেন। তার আর্থিক উন্নতি বিশেষভাবে ত্বরান্বিত হয়েছে গত জুনে আল-নাসরের সঙ্গে নতুন চুক্তি করার পর। এই চুক্তির মূল্য ধরা হয়েছে ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি।
ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, রোনালদো ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বেতন বাবদ আয় করেছেন ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি। এছাড়া, তিনি দীর্ঘদিন ধরে নাইকির সঙ্গে যুক্ত রয়েছেন, যার মাধ্যমে প্রতিবছর আনুমানিক ১৮ মিলিয়ন ডলার আয় করেন। এছাড়া আর্মানি, কাস্ট্রোল এবং অন্যান্য বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকেও তিনি ১৭৫ মিলিয়ন ডলার আয় করেছেন।
২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসরে যোগ দেওয়ার পর রোনালদো ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারের মর্যাদা অর্জন করেছেন। সৌদি ক্লাবে তার বার্ষিক বেতন প্রায় ১৭৭ মিলিয়ন পাউন্ড (২৩৭.৫ মিলিয়ন ডলার) এবং এতে রয়েছে বোনাস ও ক্লাবের ১৫ শতাংশ শেয়ার।
অন্যদিকে, আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি তার ক্যারিয়ারে কর বাবদ আয় হিসাব করলে বেতন হিসেবে ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি উপার্জন করেছেন।
বিলিয়নিয়ার ক্রীড়াবিদদের মর্যাদাপূর্ণ দলে রোনালদো
রোনালদোর এই অর্জনে তিনি বিলিয়নিয়ার ক্রীড়াবিদদের মর্যাদাপূর্ণ দলে স্থান পেয়েছেন। এই তালিকায় রয়েছেন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান, ম্যাজিক জনসন, লেব্রন জেমস, গলফ তারকা টাইগার উডস এবং টেনিস কিংবদন্তি রজার ফেদেরার।
পর্তুগালের ফুটবল গ্লোবস গালা অনুষ্ঠানে রোনালদো নিজের ভবিষ্যৎ নিয়ে জানান, ‘‘আমি এখনও ফুটবলের প্রতি আগ্রহ হারাইনি। পরিবার মাঝে মাঝে বলে— ‘এখন থামো, তুমি তো ৯০০-এর বেশি গোল করেছো, ১০০০ গোলের দরকার কী?’ কিন্তু আমি ভেতর থেকে এমনটা ভাবি না। আমি এখনও ভালো খেলছি, আমার ক্লাব ও জাতীয় দলকে সাহায্য করছি। তাহলে কেন থামবো? জানি খেলোয়াড়ি জীবনে আর অনেক বছর নেই, কিন্তু যতটুকু সময় আছে, সেটাকে উপভোগ করতেই হবে।’’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




