‘আওয়ামী লীগ-জাতীয় পার্টি নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে’


প্রকাশিত: ০৪:২৪ ৩ নভেম্বর ২০২৪
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন, বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। আপনারা কি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বিরোধী দল করে পার্লামেন্টে বসতে চান? আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের বিষয়ে জনগণ আপনাদের সুস্পষ্ট অবস্থান জানতে চায়।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 'ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতা' প্ল্যাটফর্ম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এসময় সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার পক্ষে দুটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো-
১. আওয়ামি লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদের দোসর যে দলগুলো গুম, খুন, গণহত্যা করেছে তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে।
২. আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণকে নিষিদ্ধ করতে হবে।
বিন ইয়ামিন মোল্লা বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে তিনি বলেছেন, বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না। আওয়ামি লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের লড়াইকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন। ওনার কাছে ভুল তথ্য থাকায় এমন কথা বলেছেন নাকি এটা তাদের দলীয় অবস্থান?
তিনি বলেন, টিএসসিতে শত শত শহীদ-আহত পরিবারের লোকজন এসে বিচারের দাবি জানাচ্ছে, তারা আওয়ামী লীগ ও তার দোসরদের পুনরুত্থান আর চান না। যারা গুম, খুন হত্যা করেছে তাদের রাজনৈতিক অপতৎপরতা বন্ধ করতে হবে। জাতীয় পার্টি রাজনৈতিক অপতৎপরতা বন্ধের দাবি জানাচ্ছি। আপনারা বৃহৎ রাজনৈতিক দল। আপনারা যদি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিয়ে পার্লামেন্টে বসতে চান?
তিনি আরও বলেন, জাতীয় পার্টি ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগ ফিরিয়ে আনার কাজ করছে। রংপুরে লাঠিসোঁটা নিয়ে জঙ্গি মিছিল করেছে। তাদের সমাবেশে আওয়ামী লীগ সারাদেশ থেকে লোক পাঠাচ্ছে, জি এম কাদের এটা স্বীকারও করেছেন। জাতীয় পার্টি অফিসের সামনে মশাল মিছিলে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা হামলা চালিয়েছে। অথচ সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।
এসময় ২০২৪ এর নির্বাচনে অংশ নেওয়া সব এমপি-মন্ত্রীদের সম্পদের তদন্ত করার দাবিও জানান তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- শ্রীপুরের সমাজসেবক ইসমাইল হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী ১২ আগস্ট
- বেগম খালেদা জিয়ার জীবনী: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের দীর্ঘ সংগ্রাম
- রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ
- অতীতের ভুলগুলো না হলে জীবনটা আরও মসৃণ হতো: শাকিব খান
- মোবাইল ব্যাংকিংয়ে মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- ভারতে জরুরি অবতরণ করতে গিয়ে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
- হঠাৎ চাঁদপুরে স্বাস্থ্যমন্ত্রী, হাসপাতালের অব্যবস্থাপনায় সিভিল সার্জনকে ‘স্ট্যান্ড রিলিজ’
- সীমান্তে বৃদ্ধকে ধরে নেওয়ার অভিযোগ, ভারতীয় নাগরিককে আটক করে স্থানীয়রা
- গ্যাস সংকট মোকাবিলায় আরও এক কার্গো এলএনজি কিনবে সরকার
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- বিয়ের পর অস্ট্রেলিয়ায় আমির খান–গৌরী স্প্র্যাট, উৎসবের ফাঁকে ব্যক্তিগত অবকাশ
- হরমুজ উত্তেজনার মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের বড় হামলা, লক্ষ্যবস্তু ১৪০ সামরিক স্থাপনা
- ভাষাসংগ্রামীর কন্যা থেকে স্বতন্ত্র সংসদ সদস্য: ব্যারিস্টার রুমিন ফারহানার জীবনী
- এমপিকে তুলতে মাঝ নদী থেকে ফেরানো হলো ফেরি, যাত্রীদের ক্ষোভ
- তেঁতুলিয়ায় পাটের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে হাসছেন কৃষক
- নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্তে আজ সচিব কমিটির বৈঠক
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে




