ভিসা ছাড়া অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করা ৯৭ বাংলাদেশিকে ফেরত নেওয়ার অনুরোধ


প্রকাশিত: ০৫:০০ ৩১ অক্টোবর ২০২৪
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে টনি ব্রুক ও তার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জানান ভিসা ছাড়া অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টায় আটক করা ৯৭ বাংলাদেশিকে ফেরত নিতে অনুরোধ জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুক৷ এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী৷
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নতুন সরকার আসার পর এই প্রথম অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফরে এসেছেন৷ এর আগে অস্ট্রেলিয়ান কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন কি না জানি না৷ তাদের সঙ্গে আমাদের রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে বেশি কথা হয়েছে৷ আমরা তাদের অনুরোধ করেছি কিছু রোহিঙ্গা নিয়ে যেতে৷ তারা ইতোমধ্যে বেশকিছু রোহিঙ্গা নিয়েছে৷ তাদের আমরা আবারও অনুরোধ করেছি যেন তারা আরও কিছু নিয়ে যায়৷
জাহাঙ্গীর আলম বলেন, ৯৭ জন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ঢোকার চেষ্টা করছে৷ যাদের ভিসা ছিলো না৷ তারা অস্ট্রেলিয়ার পাশে দ্বীপের মতো একটা জায়গায় রয়েছে৷ তাদের খাবারদাবারে কোনো অসুবিধা হয় না৷ তারা এ জনগণকে বাংলাদেশে আসতে অনুরোধ করেছে৷ আমরাও বলেছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদের দেশে নিয়ে আসবো৷
তিনি আরও বলেন, এছাড়া আমাদের কোস্টগার্ডের সঙ্গে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান ছিলো৷ দুই দেশের সঙ্গে যাতে আরও সহযোগিতাপূর্ণ সম্পর্ক হয় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ ভারত সাগরের সিকিউরিটি ইস্যুতে এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়৷
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




