সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়ার নির্দেশ


প্রকাশিত: ০৫:১০ ১১ নভেম্বর ২০২৪
সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত গত তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আকরাম হোসেন।
সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (অপারেশনস ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ম্যানেজমেন্ট) মো. রেজাউল করিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অতিরিক্ত আইজিপি অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর চলমান অভিযান আরো জোরদার করার নির্দেশ দেন। তিনি বলেন, অবৈধ অস্ত্রধারীদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।
তিনি মহাসড়কে ডাকাতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন পলাতক আসামি গ্রেপ্তারের ইউনিট প্রধানদের প্রত্যক্ষ নজরদারি বাড়াতে হবে।
আকরাম হোসেন বলেন, থানায় আসা সেবা প্রত্যাশীদেরকে তাদের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করা যাবে না। তাদের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে পুলিশ সদস্যদেরকে আরো নিষ্ঠাবান হতে হবে।
এছাড়াও সভায় আলোচ্য তিন মাসের সার্বিক অপরাধের পরিস্থিতি পর্যালোচনা, সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফল, সাজার হার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




