আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করতেন তৌহিদ আফ্রিদি: রাষ্ট্রপক্ষের দাবি


প্রকাশিত: ০১:১৭ ২৬ আগস্ট ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় অংশগ্রহণকারী ছাত্রদের নগ্ন ভিডিও ধারণ করতেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি—এমন অভিযোগ করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার (২৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন এ দাবি করেন। শুনানি শেষে আদালত তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নয়ন আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, “তৌহিদ আফ্রিদি একজন ইউটিউবার ও মিডিয়া সন্ত্রাসী। তিনি ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে ছাত্রজনতার বিরুদ্ধে প্ররোচনা দিয়েছেন। এমনকি আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের কাপড় খুলে ভিডিও ধারণ করে জিম্মি করে রাখতেন।”
সোমবার দুপুরে সিআইডির পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা খান মো. এরফান আদালতে তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে আসামির পক্ষে তার আইনজীবী খায়রুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। তিনি আদালতে বলেন, “বাদীর অভিযোগ অনুযায়ী নিহত আসাদুল হক পুলিশের গুলিতে নিহত হন। মামলায় তৌহিদ আফ্রিদির কোনো সম্পৃক্ততা নেই। এমনকি বাদী নিজেই হলফনামার মাধ্যমে বলেছেন, তথ্যগত ভুলে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে।”
খায়রুল ইসলাম আরও দাবি করেন, তৌহিদ আফ্রিদি গুরুতর অসুস্থ। তিনি লিভার ও ক্যান্সার রোগে ভুগছেন। আইন অনুযায়ী অসুস্থ ব্যক্তির রিমান্ড দেওয়া যায় না।
রোববার রাতে সিআইডি তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করে। এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তার বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মো. আসাদুল হক বাবু। তার বাবা জয়নাল আবেদীন ওই বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এবং তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল শুনানির দিন নির্ধারণ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি সাংবাদিক জহিরুলের
- ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি টাকার আয়, রণবীর কাপুরের সম্পত্তির হিসাব প্রকাশ
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- বিদেশি কোচ এলেই দুনিয়া উল্টে যাবে না, দেশি কোচরাও সক্ষম’: তাসকিন
- মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




