সিনেমাকে বিদায় জানালেন অনন্ত জলিল ও স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা


প্রকাশিত: ০৯:১৮ ২৬ জানুয়ারী ২০২৬
চলচ্চিত্র থেকে আপাতত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা, প্রযোজক ও শিল্পোদ্যোক্তা অনন্ত জলিল এবং তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘদিন ধরে সিনেমার সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান ব্যবসায়িক চাপ ও আর্থিক সংকটের কারণে তারা সিনেমায় কাজ না করে পুরোপুরি ব্যবসায় মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অভিনয়ের পাশাপাশি অনন্ত জলিল একজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে তার ব্যবসা গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েছে। একসময় যেখানে হাজারো শ্রমিক কাজ করতেন, বর্তমানে কর্মীসংখ্যা কমে আগের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশে নেমে এসেছে। এই পরিস্থিতিতে সিনেমা ও ব্যবসা একসঙ্গে সামলানো কঠিন হয়ে পড়ায় তিনি সিনেমা থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন।
সম্প্রতি এক বক্তব্যে অনন্ত জলিল বলেন, সিনেমার প্রতি ভালোবাসা থাকলেও এটি কখনোই তার প্রধান পেশা ছিল না। “আমি মূলত একজন ব্যবসায়ী। ব্যবসা ভালো না থাকলে সিনেমায় মনোযোগ দেওয়া ভবিষ্যতে আরও বড় সংকট তৈরি করতে পারে। জীবনে যখন যে জায়গায় সমস্যা আসে, আমি সেখানেই সর্বোচ্চ গুরুত্ব দিই—এটাই আমার স্বভাব,” বলেন তিনি।
তিনি আরও জানান, ব্যবসা স্থিতিশীল না হওয়া পর্যন্ত সিনেমায় ফেরার কোনো পরিকল্পনা নেই। অনন্ত জলিল বলেন, “ভালো সময় এলে তখন সিনেমা করব, না হলে করব না।” এ বক্তব্যে স্পষ্ট যে, আপাতত রুপালি পর্দায় তাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা অনিশ্চিত।
দেড় যুগ আগে বড় পর্দায় অভিষেকের পর থেকে অনন্ত জলিল তার প্রায় সব ছবিতেই স্ত্রী বর্ষার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “যখন সিনেমা করব, আমরা দুজন একসঙ্গেই করব। আর যদি না করি, তাহলে কেউই করব না। সিনেমা আমাদের পেশা নয়, আমরা শখ থেকেই এটি করেছি।”
বর্তমানে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ এবং ‘অপারেশন জ্যাকপট’—এই দুটি সিনেমার শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। ফলে এসব ছবির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সিনেমাপ্রেমীদের জন্য এই সিদ্ধান্ত যেমন চমকপ্রদ, তেমনি হতাশারও কারণ হয়ে উঠেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




