সাভারে ঢাকা ১৯ আসনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের প্রচারণা


প্রকাশিত: ০৬:০৪ ২৭ জানুয়ারী ২০২৬
সাভারের ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে জোরালো প্রচার-প্রচারণা চালিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। মঙ্গলবার বিকেলে ঢাকা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রচারণাকালে ছাত্রদলের নেতাকর্মীরা পথচারী, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির রাজনৈতিক বার্তা তুলে ধরেন।
এই প্রচার কার্যক্রমে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অলকুর রহমান অলক, যুগ্ম আহ্বায়ক মুনতাসিন বিল্লাহসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ বলেন,
“ঢাকা-১৯ আসনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমাদের আশাবাদী করছে। জনগণ পরিবর্তন চায় এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে।”
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন,
“আমরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, তাদের কথা শুনছি এবং বিএনপির প্রার্থী ডা. সালাউদ্দিন বাবুর বার্তা পৌঁছে দিচ্ছি। তরুণ সমাজ এবার নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন,
“উলাইলসহ আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ চলছে। ভোটাররা ধানের শীষের প্রতি তাদের ভালোবাসার কথা স্পষ্টভাবে জানাচ্ছেন। আমরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছি।”
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং ধারাবাহিকভাবে গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




