মামলার অবসান, আদালতে অব্যাহতি পেলেন মডেল–অভিনেত্রী মেহজাবীন চৌধুরী


প্রকাশিত: ০১:৩২ ১২ জানুয়ারী ২০২৬
পারিবারিক ব্যবসায় অংশীদার করার নামে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় মডেল ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। দীর্ঘদিন আলোচিত এই মামলাটির শুনানি শেষে সোমবার (১২ জানুয়ারি) ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার এ আদেশ দেন।
মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না থাকায় আদালত আসামিদের অব্যাহতি প্রদান করেছেন। আদালতের এ সিদ্ধান্তে মেহজাবীন ও তার পরিবারের জন্য বড় ধরনের স্বস্তি ফিরে এসেছে বলে জানান সংশ্লিষ্টরা।
মামলার অভিযোগে বলা হয়েছিল, দীর্ঘদিনের পরিচয়ের সূত্র ধরে মেহজাবীনের নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার হওয়ার প্রস্তাব পেয়ে বাদী আমিরুল ইসলাম ২৭ লাখ টাকা বিনিয়োগ করেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় তিনি টাকা ফেরত চাইলে আসামিরা সময়ক্ষেপণ করতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, গত বছরের ১৬ মার্চ (২০২৫) হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে বৈঠকের কথা বলে ডেকে নিয়ে মেহজাবীন, তার ভাইসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি বাদীকে গালাগালি করেন এবং হত্যার হুমকি দেন। পরে তিনি ভাটারা থানায় গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়।
এরপর আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন। আদালত সূত্রে জানা যায়, মামলায় আসামিরা নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরবর্তীতে ১৬ নভেম্বর সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩, বিচারক আফরোজা হক তানিয়ার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মেহজাবীন ও তার ভাই। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
সবশেষে সোমবার শুনানি শেষে আদালত মামলার অভিযোগের যথার্থতা না পাওয়ায় মেহজাবীন চৌধুরী ও আলিশান চৌধুরীকে ওই মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। এ রায়ে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটলো বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে অলি আহমদ: ‘স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই’
- রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো, ফিরতে পারেন মাঠেও
- স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান
- আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল
- ড. আসিফ নজরুলের সুদীর্ঘ জীবনী: শৈশব থেকে ২০২৪-এর জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তীকালীন সরকার
- সুপারন্যাচারাল থ্রিলারে প্রথমবার জুটি হচ্ছেন সাইফ-কিয়ারা
- গ্যাস সংকটে আশুলিয়ার একাধিক কারখানায় উৎপাদন বন্ধ, ছাঁটাইয়ের শঙ্কা
- রাষ্ট্রপতি নির্বাচন ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোতেই হচ্ছে: নাহিদ ইসলাম
- কন্যাসন্তানের বাবা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, মেয়ের নাম মাইয়া
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক




