বাঁচার আকুতির পর নেহা কক্করের সম্পর্ক ভাঙার গুঞ্জনে ইতি, বিরতির কারণ জানালেন গায়িকা


প্রকাশিত: ১১:৪৩ ২০ জানুয়ারী ২০২৬
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্করের একটি আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে সম্প্রতি নতুন করে আলোচনার ঝড় ওঠে। দায়িত্ব, সম্পর্ক ও কাজ থেকে সাময়িক বিরতি নেওয়ার ইঙ্গিত দিয়ে দেওয়া সেই পোস্টের পরই তার দাম্পত্য জীবন নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে। তবে এবার এসব গুজবের অবসান ঘটিয়ে নিজেই পরিষ্কার অবস্থান জানালেন নেহা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) নেহা কক্কর ইনস্টাগ্রাম স্টোরিতে জানান, তিনি আপাতত নিজের জন্য কিছুটা সময় চান এবং কাজ থেকে সাময়িক বিরতি নিচ্ছেন। একই সঙ্গে তিনি পাপারাজ্জিদের অনুরোধ করেন, যেন এই সময়ে তার ছবি তোলা থেকে বিরত থাকা হয়। তবে কয়েক মিনিটের মধ্যেই সেই স্টোরিগুলো মুছে ফেলেন তিনি। কিন্তু এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়ে যায় এবং অনেকেই ধরে নেন, নেহা ও রোহনপ্রীতের সম্পর্কে কোনো সমস্যা তৈরি হয়েছে।
এই জল্পনার প্রেক্ষিতে কিছু সময় পর আবার ইনস্টাগ্রাম স্টোরিতে বিস্তারিত ব্যাখ্যা দেন নেহা কক্কর। সেখানে তিনি স্পষ্টভাবে লেখেন, “দয়া করে আমার নির্দোষ স্বামী বা আমার পরিবারকে এই বিষয়ে টেনে আনবেন না। ওরাই আমার সবচেয়ে বড় শক্তি। আজ আমি যা কিছু, সবই তাদের ভালোবাসা ও সমর্থনের কারণে।” তার এই বক্তব্যে সম্পর্ক ভাঙনের গুঞ্জন কার্যত খারিজ হয়ে যায়।
নেহা আরও জানান, তার মনঃক্ষুণ্নতার পেছনে আসলে কিছু ব্যক্তি এবং একটি নির্দিষ্ট ‘সিস্টেম’ দায়ী। আবেগের বশে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ফল যে কতটা বড় ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে, সেটাও তিনি এই অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছেন। নেহার ভাষায়, “আমি বুঝতে পারছি, কীভাবে সোশ্যাল মিডিয়ায় আবেগী পোস্ট দিলে রাইকে পাহাড় বানানো হয়। এটা আমার জন্য একটা শিক্ষা।”
ভক্তদের আশ্বস্ত করে নেহা কক্কর জানান, ভবিষ্যতে তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আর কোনো মন্তব্য করবেন না। একই সঙ্গে তিনি লেখেন, “চিন্তা করবেন না, আমি খুব শিগগিরই নতুন উদ্যম আর শক্তি নিয়ে ফিরে আসব।” তার এই বার্তায় ভক্তদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নেহা কক্কর। ‘দিলবার’, ‘আঁখ মারেই’, ‘হাউলি হাউলি’, ‘মোরনি বানকে’সহ অসংখ্য সুপারহিট গানে কণ্ঠ দিয়ে তিনি বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তিনি সংগীতভিত্তিক রিয়েলিটি শোগুলোতেও নিয়মিত বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কাটার মাস্টার 'দ্য ফিজ'-এর জীবনী ও আন্তর্জাতিক ক্যারিয়ার
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- পঞ্চগড়ে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- মোঃ সাহাবুদ্দিন (চুপ্পু): বীর মুক্তিযোদ্ধা থেকে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি
- খলঅভিনেতা ডিপজলের বিরুদ্ধে খালাতো ভাইয়ের মানহানির মামলা
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- রাম মন্দিরের অনুদান কেলেঙ্কারি ঘিরে চাপে মোদি সরকার
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ১ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি
- তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ পরিবারের
- অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দিলেন বিরোধীদলীয় নেতা
- এক সিনেমাতেই ৩২৫ কোটি রুপি! আলোচনায় রণবীর সিং
- ‘জয় বাংলা’ স্লোগানের মামলায় মুক্তিযোদ্ধা সন্তানসহ দুই নারী কারাগারে
- ঋণখেলাপির দায়ে এমপি পদ হারালেন আসলাম চৌধুরী




