জনপ্রিয় ‘তরুণী’ টিকটকারের ছদ্মবেশে ১৮ বছরের যুবক গ্রেপ্তার!


প্রকাশিত: ০৫:৫১ ২৪ আগস্ট ২০২৫
মিশরে ‘ইয়াসমিন’ নামে পরিচিত এক জনপ্রিয় টিকটকার আসলে ১৮ বছর বয়সী ছাত্র আবদুল রহমান, যে তরুণীর ছদ্মবেশে ভিডিও পোস্ট করতেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ফলোয়ার ও ভিউ বাড়ানোর উদ্দেশ্যেই তিনি এ কৌশল অবলম্বন করেছিলেন।
মিশরীয় পুলিশ জানায়, তারা ওই অ্যাকাউন্ট থেকে অনুপযুক্ত ভিডিও আপলোডের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে। পরে আবদুল রহমানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেন, দর্শকদের প্রতারিত করা, ভিউ বৃদ্ধি, অর্থ উপার্জন ও বিজ্ঞাপন পেতে তরুণীর ছদ্মবেশ ধারণ করেছিলেন।
তদন্তের অংশ হিসেবে তার ফোন ও সব অনলাইন প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট জব্দ করা হয়। চার দিন হেফাজতের পর তিনি ৫ হাজার মিশরীয় পাউন্ডে জামিন পান।
আবদুল রহমানের প্রতিবেশীরা জানিয়েছেন, তাকে কখনও সন্দেহজনক বা অস্বাভাবিক আচরণে দেখেননি। তারা তাকে সাধারণ যুবক হিসেবে চেনেন।
এই ঘটনা অনলাইনে নেটিজেনদের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে এবং অন্যান্য কনটেন্ট ক্রিয়েটরদের অনলাইনে কৌশল ও নৈতিকতার বিষয় নিয়ে নতুন আলোচনার উদ্রেক করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



