রাগিনী এমএমএস থ্রি: সানি লিওনকে সরিয়ে এবার উত্তাপ ছড়াবেন তামান্না ভাটিয়া


প্রকাশিত: ০৫:০৯ ২৩ আগস্ট ২০২৫
বলিউডের বহুল আলোচিত ও সেনসেশনাল হরর ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’ আবারও ফিরছে নতুন চমক নিয়ে। তবে এবার থাকছেন না আগের কিস্তির জনপ্রিয় মুখ সানি লিওন। তার পরিবর্তে উষ্ণতা ছড়াতে প্রস্তুত দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া।
প্রযোজক একতা কাপুরের তত্ত্বাবধানে শুরু হয়েছে ‘রাগিনী এমএমএস থ্রি’-এর প্রাথমিক কাজ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, একতা কাপুর দীর্ঘদিন ধরে ছবিটির নতুন কিস্তি তৈরির পরিকল্পনা করছিলেন। অবশেষে চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে এবং চলতি বছরের শেষের দিকেই শুটিং শুরু হতে পারে।
২০১১ সালে মুক্তি পায় সিরিজের প্রথম ছবি, আর ২০১৪ সালে সানি লিওনকে নিয়ে আলোড়ন তোলে ‘রাগিনী এমএমএস ২’। এবার তৃতীয় কিস্তিতে ভৌতিক আবহে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছেন ‘মিল্ক বিউটি’খ্যাত তামান্না।
সূত্র জানায়, সম্প্রতি তামান্না ভাটিয়ার সঙ্গে চিত্রনাট্য নিয়ে বৈঠক করেছেন একতা কাপুর। গল্পের ভৌতিক টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও নাকি বেশ অবাক হয়েছেন।
সিনে-বিশ্লেষকদের মতে, তামান্নার প্রথমবার ভৌতিক-ইরোটিক ঘরানায় অভিনয় এবং একতা কাপুরের পরিকল্পনা মিলিয়ে ‘রাগিনী এমএমএস থ্রি’ ঘিরে বলিউডে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



