‘বাংলার ক্রাশ’ ইধিকা: দেবের প্রশংসায় ভাসলেন টলিউডের নায়িকা


প্রকাশিত: ০১:৪৩ ২১ আগস্ট ২০২৫
সময়টা দারুণ কাটছে টলিউডের উঠতি নায়িকা ইধিকা পালের। যে ছবিতেই তিনি অভিনয় করছেন, সেটিই সাফল্য পাচ্ছে। ইন্ডাস্ট্রিতে কানাঘুষা—তিনি নাকি টলিউডের নতুন ‘লাকি চার্ম’। এবার তার প্রতি বড় প্রশংসা এল সুপারস্টার দেবের মুখ থেকে। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘খাদান’ সিনেমার ‘কিশোরী’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত ইধিকাকে দেব সম্বোধন করেছেন ‘বাংলার ক্রাশ’ বলে।
টেলিভিশন পর্দা থেকে বড়পর্দায় উঠে আসা ইধিকা অল্প সময়েই বেশ কিছু সফল ছবি উপহার দিয়েছেন। কখনও বাংলাদেশের ‘প্রিয়তমা’, কখনও এপার বাংলার ‘কিশোরী’ হয়ে দর্শক মাতিয়েছেন তিনি। ‘খাদান’-এর পর দেবের বিপরীতে আরও দুটি বড় ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ইধিকাকে—একটি ‘রঘু ডাকাত’, অন্যটি ‘প্রজাপতি ২’। রোমান্টিক চরিত্র ছাড়াও ভিন্ন স্বাদের ছবিতে অভিনয় করে নিজের অভিনয় ক্ষমতা প্রমাণ করেছেন তিনি।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বহুরূপ’ ছবির ট্রেলারেও সোহম চক্রবর্তীর পাশাপাশি নজর কেড়েছেন ইধিকা। বুধবার রাতে সেই ট্রেলার শেয়ার করে দেব প্রশংসায় ভাসান তাকে। সোহমকে ভাই সম্বোধন করে শুভেচ্ছা জানানো পোস্টে ইধিকাকে ট্যাগ করে দেব লিখেছেন—“বাংলার ক্রাশ”। জবাবে ধন্যবাদ জানিয়েছেন ইধিকা।
উল্লেখ্য, ‘খাদান’ ছবির পর থেকেই দেব-ইধিকার অনস্ক্রিন রসায়ন নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। একসময় শোনা গিয়েছিল, ‘প্রজাপতি ২’ থেকে বাদ পড়েছেন তিনি। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়েই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ইধিকা। ‘রঘু ডাকাত’-এর টিজারে ‘সৌদামিনী’র চরিত্রে যেমন নজর কেড়েছেন, তেমনি এবার তার পালা ‘বহুরূপ’-এ দর্শকদের মাতানোর।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




