৮ বিয়ে করে বিপাকে মোশাররফ করিম!


প্রকাশিত: ০১:২৯ ২৪ মে ২০২৫
মহানগরের ‘ওসি হারুন’ কিংবা ‘মোবারকনামা’র মোবারক— প্রতিটি চরিত্রেই মোশাররফ করিম দেখিয়েছেন তাঁর অভিনয়ের মুন্সিয়ানা। এবার ঈদুল আজহায় দর্শকদের জন্য নিয়ে আসছেন নতুন চমক, হইচই অরিজিনাল ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’।
ইতোমধ্যেই সিরিজটির পোস্টার ও ট্রেলার প্রকাশিত হয়েছে, যা নিয়ে দর্শক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। কারণ, এবার মোশাররফ করিম ধরা দিয়েছেন একেবারে নতুন রূপে— ট্রাকচালক আব্বাসের চরিত্রে।
অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় নির্মিত এই সিরিজে দেখা যাবে, এক জেলার আব্বাস অন্য জেলায় একেবারে ভিন্ন মানুষ! প্রায় আড়াই মিনিটের ট্রেলারে প্রকাশ পেয়েছে, আব্বাস একের পর এক করে সাতটি বিয়ে করেন— প্রতিটি স্ত্রীর কাছেই তিনি আলাদা পরিচয়। কেউই জানে না আব্বাসের অন্য জীবনের কথা, তবে তার ট্রাক হেলপার সেলিম সব জানে।
ঘটনার মোড় নেয় যখন আব্বাস করে বসে অষ্টম বিয়ে!
এই বিয়েই ডেকে আনে ভয়াবহ বিপদ। নানা জটিলতায় আব্বাসের জীবন হয়ে পড়ে বিশৃঙ্খল। তিনি কি পারবেন এই অবস্থার সমাধান করতে? মুক্তি মিলবে তো আট নম্বর বিয়ের ফাঁদ থেকে? সেই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আর কিছুদিন।
সিরিজটিতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন একঝাঁক জনপ্রিয় অভিনেত্রী— রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি। প্রত্যেকেই তুলে এনেছেন আব্বাসের আলাদা স্ত্রীর চরিত্র— ভিন্ন ভিন্ন গল্প, আবেগ ও অভিজ্ঞতা নিয়ে।
এছাড়াও সিরিজে রয়েছেন রাকিব হোসাইন ইভন, আশোক ব্যাপারী, সুমন পাটোয়ারী, পঙ্কজ মজুমদার, সায়্যেদা, শরীফুলসহ আরও অনেকেই।
‘বোহেমিয়ান ঘোড়া’ মুক্তি পাচ্ছে আগামী ৫ জুন, ঈদুল আজহার সময়, ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার




