গোপনে বিয়ে সারলেন নারগিস ফাখরি!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১১:৪৩ ২২ ফেব্রুয়ারী ২০২৫
বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি গোপনে বিয়ে করেছেন! তবে, তার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে বেশ কিছুদিন আগে, যা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। খবর অনুযায়ী, নারগিস তার জীবনের সঙ্গী হিসেবে আমেরিকার একজন ব্যবসায়ী, টোনি বাগকে বেছে নিয়েছেন। এই জুটির বিয়ের আসর বসেছিল ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে। সেখানে কেবলমাত্র ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে তারা বিয়ে সম্পন্ন করেন।
বর্তমানে, নারগিস তার স্বামী টোনির সঙ্গে হানিমুন উদযাপনে ব্যস্ত রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি সুইজারল্যান্ড থেকে হানিমুনের ছবিও শেয়ার করেছেন, যেখানে তাদের একসঙ্গে থাকা এবং একান্ত সময় কাটানোর দৃশ্য দেখা যায়। এর পাশাপাশি, টোনি নিজেও ইনস্টাগ্রামে কিছু ছবি ও স্টোরি শেয়ার করেছেন, যা আরও নিশ্চিত করেছে তাদের একসঙ্গে থাকার বিষয়টি।
নারগিস ফাখরি 'রকস্টার' এবং 'ম্যাড্রাস কাফে' ছবির জন্য ব্যাপক পরিচিতি লাভ করেন। তবে বলিউডের থেকে তার দূরত্ব অনেক আগেই বেড়ে গিয়েছিল। শোনা যায়, একসময় রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্ক ছিল, তারপর দীর্ঘদিন উদয় চোপড়ার সঙ্গে প্রেম করেছেন। যদিও সে সম্পর্কের কথা তিনি শুরুতে স্বীকার করেননি। তবে, সম্পর্ক ভাঙার পর তিনি সেই কথা মেনে নিয়েছিলেন।
এবার, সবকিছু পেছনে ফেলে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন নারগিস। একগুচ্ছ দুঃখ-বেদনার পর তিনি এবার সুখী জীবনে পা রেখেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ট্রাম্পের জামাতার গোপন তহবিল ও অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




