ঐশ্বরিয়ার জন্য যে নায়িকাকে ঠকান অভিষেক!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:৩৩ ১৩ ফেব্রুয়ারী ২০২৫
বলিউডে প্রেম, বিচ্ছেদ আর গসিপ যেন নিত্যদিনের ঘটনা। তবে কিছু গল্প থেকে যায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। আজ তেমনই এক পুরনো গসিপ নিয়ে চর্চা। অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাইয়ের প্রেমকাহিনির পেছনে থেকে গিয়েছিলেন আরেকজন। কে সেই নায়িকা? কী হয়েছিল সেই সম্পর্কে? চলুন জেনে নিই বিস্তারিত।
অভিষেক কিন্তু ঠকাচ্ছেন! সাবধান করেছিলেন বন্ধু বিপাশা বসু। কিন্তু শুনতে চাননি বলিউডের সুন্দরী নায়িকা দীপান্বিতা শর্মা। মডেলিং থেকে অভিনয়ে আসা এই নায়িকা প্রথমে বুঝতে পারেননি, কিন্তু ধীরে ধীরে দেখলেন সম্পর্কের মাঝে ঢুকে গেছেন ঐশ্বরিয়া রাই।
শুরুতে অভিষেক প্রকাশ্যে প্রেম স্বীকার করতে না চাইলেও, দীপান্বিতার সঙ্গে তার সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ। কিন্তু সেই সম্পর্কে ছন্দপতন ঘটে অভিষেকের জন্মদিনের রাতে। জন্মদিনে বিশেষ পার্টির আয়োজন করেছিলেন দীপান্বিতা, কিন্তু অভিষেক জানান বাবা অমিতাভ অসুস্থ। অথচ সেই দিনই নিজ বাড়িতে পার্টি করেন অভিনেতা, যেখানে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়া রাই!
এরপরের ঘটনাগুলো যেন সিনেমার চিত্রনাট্য! ‘গুরু’ সিনেমার প্রিমিয়ারে সবার সামনে ঐশ্বরিয়াকে প্রপোজ করেন অভিষেক। সম্পর্কের শেষ সুতোটুকুও ছিঁড়ে যায় তখনই। নিঃশব্দে সরে যান দীপান্বিতা।
পরবর্তীতে এক সাক্ষাৎকারে অভিষেকের প্রসঙ্গে প্রশ্ন করা হলে দীপান্বিতা বলেন, ‘অভিষেক কখনই আমার বন্ধু ছিল না।’বর্তমানে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তিনি। তার স্বামী দিলসার সিং পেশায় ব্যবসায়ী। অন্যদিকে, অভিষেক-ঐশ্বরিয়ার সংসারে এসেছে এক সন্তান।
সময় বদলায়, সম্পর্ক বদলায়, কিন্তু পুরনো গল্প থেকে যায় স্মৃতির পাতায়। আজকের প্রতিবেদনে এতটুকুই, পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর




