বিয়ের আগে বাবা হতে চান সালমান খান!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১২:২২ ৯ ফেব্রুয়ারী ২০২৫
বলিউডের চিরকুমার তারকা সালমান খান বহুবার আলোচনায় এসেছেন তার প্রেমের সম্পর্ক নিয়ে। তবে এখনো বিয়ে করেননি তিনি। ভক্তরা এখনও আশা করেন, একদিন হয়তো সাত পাকে বাঁধা পড়বেন ভাইজান। তবে, বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা না থাকলেও, বাবা হওয়ার এখনো সময় আছে—এমনই মন্তব্য করলেন সালমান।
সম্প্রতি ভাইপো আরহান খানের পডকাস্টে হাজির হন সালমান। সেখানে আরহান ও তার দুই বন্ধুর সঙ্গে আলাপচারিতায় উঠে আসে ভবিষ্যতের প্রসঙ্গ। সালমান মজা করে বলেন, “তোমাদের বাবা হওয়ার এখনো দেরি আছে। আমারও সময় আছে, খানিক বেশিই সময় আছে।” তার এই মন্তব্যে হতবাক হয়ে যান আরহান ও তার বন্ধুরা।
বয়স ৫৯ পেরোলেও মন থেকে তরতাজা রয়েছেন সালমান, এমনটাই দাবি তার। বলিউডে তার সম্পর্ক নিয়ে বহু গুঞ্জন রয়েছে। ঐশ্বর্যা রাই থেকে ক্যাটরিনা কাইফ—কয়েকজন নামীদামি অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালেও, এখনো বিয়ে করেননি তিনি। বর্তমানে গুঞ্জন রয়েছে, তিনি ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে আছেন। যদিও এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি সালমান বা ইউলিয়া। তবে সালমানের পারিবারিক অনুষ্ঠানে নিয়মিত হাজির থাকেন ইউলিয়া।
এদিকে, কাজের দিক থেকে সালমান এখন ব্যস্ত ‘সিকন্দর’ সিনেমার শুটিংয়ে। ছবিতে তার বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে। যদিও লরেন্স বিষ্ণোইয়ের হুমকির পরও শুটিং বন্ধ করেননি তিনি। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সালমানের নতুন সিনেমার জন্য।
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সাভারে বিএনপি নেতা কফিল উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন বিসিএসের ১২ কর্মকর্তা
- ইরান ইস্যুতে ব্যয়ের হিসাব গোপনের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সমালোচনায় তেহরান
- ৫ বছর পর কারাগার থেকে গৃহবন্দিত্বে অং সান সু চি
- পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ভাড়াটিয়া পলাতক
- স্পিরিট এয়ারলাইনস বন্ধের ঘোষণা: ২৫ বছরে মার্কিন বিমান খাতে বড় ধাক্কা
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
- সমুদ্রপথে সংকট, বৈশ্বিক বাণিজ্যে বড় পরিবর্তন
- ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী সাদিক কায়েম
- অনুমোদন ছাড়া ইরানের সাথে যুদ্ধ: ট্রাম্পকে কড়া সতর্কবার্তা দিলেন সিনেটর মুরকোস্কি
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাচ্ছেন শাহবাগের সেই গোলাপি
- ইতিবাচক পরিবর্তন না এলে জেন-জি আবার অভ্যুত্থানে নামতে পারে: পরিবেশমন্ত্রী
- ফের পারমাণবিক প্রস্তাব নিয়ে উত্তেজনা, ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
- হঠাৎ সেন্টমার্টিনের আকাশে রহস্যময় বিদেশী ড্রোন! কী ঘটতে যাচ্ছে?
- জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন, পদ হারালেন ছাত্রদল নেতা
- মাজারের দিঘিতে ভয়ংকর দৃশ্য, কুমিরের মুখে প্রাণ গেল কুকুরের!
- ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান ইরানের, পাল্টা কড়া হুঁশিয়ারি
