ইত্যাদির শুটিং সেটে হানিফ সংকেত জানালেন কী ঘটেছিল, অপপ্রচারের বিরুদ্ধে পরিষ্কার বক্তব্য !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৩:৫০ ১১ জানুয়ারী ২০২৫
ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র শুটিংয়ের জন্য এবার ঠাকুরগাঁয়ের রানীশংকৈলের টংকনাথ জমিদারবাড়ি নির্ধারিত ছিল। শুক্রবার রাতে শুটিং শুরু হওয়ার কিছুক্ষণ পর, অনুষ্ঠানস্থলের কিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় চেয়ার ছোড়াছুড়ি। এটি নিয়ে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা।
তবে, জনপ্রিয় সঞ্চালক হানিফ সংকেত নিশ্চিত করেছেন যে, অনুষ্ঠানে কোনো হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, "কিছু মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদ দেখে আমি কিছুটা অবাক হয়েছি। মনে হচ্ছে, আমি নয়, যারা এসব মন্তব্য করছেন তারা হয়তো অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন। তাদের কথায় মনে হয়, হামলা, মারামারি, ভাঙচুর হয়েছে, যার কারণে আমাকে অনুষ্ঠান বন্ধ করতে হয়েছে। অথচ ঠাকুরগাঁওবাসী জানেন যে, এমন কিছু ঘটেনি।"
তিনি জানান, শুটিংয়ের পরিকল্পনা অনুযায়ী, ৬ হাজার দর্শকের জন্য বসার ব্যবস্থা করা হয়। তবে, অনুষ্ঠান শুরু হওয়ার পর বাইরে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ অনুষ্ঠান দেখতে ঢুকে পড়ে, যার ফলে কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করার জন্য অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত করা হয় এবং পরে পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয়দের সহযোগিতায় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়।
হানিফ সংকেত আরও জানান, এই পরিস্থিতির কারণ ছিল দর্শকদের 'ইত্যাদি'র প্রতি অগাধ ভালোবাসা। "এটি কোনো মারামারি বা হামলা ছিল না, বরং দর্শকরা অনুষ্ঠান দেখার জন্য এমন আগ্রহী হয়ে উঠেছিলেন যে, স্থান সংকুলান না হওয়ায় তারা চেয়ারের জায়গায় দাঁড়িয়ে যেতে শুরু করেন।"
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছেন। আমি সবসময় রাজনীতি থেকে দূরে থেকেছি, এবং 'ইত্যাদি'ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ।"
শেষে, হানিফ সংকেত বলেন, "কোনো অপপ্রচার আমাদের দর্শকদের ভালোবাসা বিচ্ছিন্ন করতে পারবে না। ঠাকুরগাঁওয়ে 'ইত্যাদি' দেখার জন্য দর্শকদের যে উৎসাহ ছিল, তা আমাদের জন্য বিশেষ সম্মানের। এই ভালোবাসা নিয়েই 'ইত্যাদি' তার ৩৭তম বছরে পদার্পণ করেছে।"
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




