বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী!

ছবি : সংগৃহতি

প্রকাশিত: ০৪:২৮ ১০ জানুয়ারী ২০২৫
বলিউড ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। দীর্ঘদিন ধরে বলিপাড়ার লেখক সুমিত অরোরার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। দীপাবলিতে তাদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর থেকে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। নতুন বছরের শুরুতেও সুমিতের সঙ্গে তার ভালোবাসার ছবি ভাইরাল হয়।
সাম্প্রতিক সময়ে জানা যায়, ঋতাভরী ও সুমিত অরোরা আগামী ডিসেম্বরে থাইল্যান্ডে এক অন্তরঙ্গ ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর পরিকল্পনা করেছেন। বাঙালি ও পাঞ্জাবি রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এই জুটি, যেখানে ঘরোয়াভাবে হবে মূল অনুষ্ঠান, তবে প্রীতিভোজের আয়োজন করা হবে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে।
ক্যারিয়ারের শুরুতে মডেলিং থেকে অভিনয়ে পদার্পণ করা ঋতাভরী ২০১৮ সালে বলিউডে অভিষেক করেন প্রসিত রায়ের ‘পরী’ সিনেমার মাধ্যমে। পরবর্তীতে তিনি স্টার জলসার ‘ওগো বধু সুন্দরী’ সিরিয়ালে জনপ্রিয়তা পান। সুমিত অরোরা, শাহরুখ খানের ‘জওয়ান’ এবং মনোজ বাজপেয়ীর ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের মতো বিখ্যাত কাজের জন্য পরিচিত।
২০২৩ সাল থেকে এই লেখকের প্রায় সব ছবিতেই ধারাবাহিকভাবে মন্তব্য করেছেন অভিনেত্রী। সেখানেই লেখককে কখনো ‘বেবি’ বলে সম্বোধন করেছেন, কখনো লিখেছেন, ‘তুমি আমার হিরো’। প্রিয়জুটির এই বিয়ের ঘোষণা যেন তাদের প্রেমের নতুন অধ্যায়ের সূচনা, যা নিয়ে উন্মুখ হয়ে আছেন তাদের ভক্তরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



