গোল্ডেন গ্লোব পুরস্কার হাতে তারকারা

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:২১ ৬ জানুয়ারী ২০২৫
অস্কারের পর বিনোদন জগতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার ধরা হয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসকে। আজ সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্য বেভারলি হিলটন হোটেলে এবারের আসরের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। এবার সেরা সিনেমাসহ একাধিক পুরস্কার জিতেছে ‘এমিলিয়া পেরেজ’। সেরা মোশন পিকচারস, সেরা অভিনেত্রী বিভাগের পাশাপাশি সর্বাধিক চারটি বিভাগে পুরস্কার জিতেছে সিনেমাটি।
গোল্ডেন গ্লোবস বিজয়ী নির্বাচনে এবার ৮৫টি দেশের সাংবাদিক অংশ নেন। বাংলাদেশের ৪ জনসহ সর্বমোট ৩৩৪ জন সাংবাদিকের ভোটে নির্বাচিত হন বিজয়ীরা। আসরে চলচ্চিত্র ও টেলিভিশনে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
২০২৪ সালের সেরা অভিনয়শিল্পী, পরিচালক, গল্পকার, চিত্রনাট্যকার ও প্রযোজকদের নাম ছিল এবারের আসরে। মার্কিন সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী আসুন এক নজরে দেখে নিই ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম।
সেরা চলচ্চিত্র (ড্রামা): দ্য ব্রুটালিস্ট, সেরা অভিনেতা (ড্রামা): অ্যাড্রিয়েন ব্রডি, সেরা অভিনেত্রী (ড্রামা): ফার্নান্দা তোরেস, সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি): এমিলিয়া পেরেজ, সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): সেবাস্টিয়ান স্ট্যান, সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): ডেমি মুর, সেরা পার্শ্ব অভিনেতা: কিয়েরান কলকিন, সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানিয়া, সেরা পরিচালক: ব্র্যাডি কোর্বেট, সেরা চিত্রনাট্য: কনক্লেভ, সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: ফ্লো, সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র: এমিলিয়া পেরেজ, সেরা মৌলিক আবহ সংগীত: চ্যালেঞ্জার্স, সেরা মৌলিক গান: এল মাল, সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট: উইকেড, সেসিল বি. ডিমিল অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা): ভায়োলা ডেভিস,
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): অ্যানা সোয়াই, সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি): হ্যাকস, সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): জেরেমি অ্যালেন হোয়াইট, সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): জিন স্মার্ট, সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি: বেবি রেইন্ডিয়ার. সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি): কলিন ফারেল, সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি): জোডি ফস্টার, সেরা পার্শ্ব অভিনেতা: তাদানোবু আসানো, সেরা পার্শ্ব অভিনেত্রী: জেসিকা গানিং, সেরা স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স: আলি ওয়াং এবং ক্যারল বার্নেট অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা): টেড ড্যানসন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



