চলচ্চিত্র জগতের শিল্পীরা যৌন হেনস্থার পুলিশে অভিযোগ

অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৭:৪০ ২৭ আগস্ট ২০২৪
পশ্চিমবঙ্গের চলচ্চিত্র জগতের শিল্পীরা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাচ্ছেন। অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে দিয়েই এর সূচনা হল। সোমবার (২৬ আগস্ট) তিনি কোচি সিটি পুলিশ কমিশনারের কাছে মালয়ালি পরিচালক রঞ্জিত বালকৃষ্ণনের বিরুদ্ধে যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা লিখেছে শ্রীলেখার অভিযোগ, ২০০৯ সালের ‘পালেরি মনিক্যম: ওরু পাথিরাকোলাপাথাকাথিনতে কথা’র অডিশনের সময়ে তাকে যৌন হেনস্থা করেছেন পরিচালক রঞ্জিত।

সম্প্রতি মালয়ালম চলচ্চিত্র জগতে মহিলা শিল্পীদের উপর নির্যাতন বা হেনস্থার অভিযোগের ভিত্তিতে রিপোর্ট পেশ করেছে হেমা কমিশন। তারপর থেকেই চলচ্চিত্র জগতে শুরু হয়েছে নাড়াচাড়া। দিন কয়েক আগে বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ শ্রীলেখা মিত্র মালয়ালি পরিচালক রঞ্জিত বালকৃষ্ণনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছিলেন সংবাদমাধ্যমে।
শ্রীলেখা বলেন, ‘অডিশনের সময় রঞ্জিত আমাকে ডেকে নিয়ে যান তার শোয়ার ঘরের দিকে, ছবির গল্প বলার জন্য। আমি ভাবলাম, ভিড় এড়ানোর জন্য তিনি ডাকছেন। ঘরটি বেশ অন্ধকার ছিল। আমি ঘরের বারান্দায় দাঁড়িয়ে এক সিনেমাটোগ্রাফারের সঙ্গে ফোনে কথা বলছিলাম। হঠাৎ আমার হাতের চুড়িগুলো নিয়ে খেলতে শুরু করলেন পরিচালক। আমার অস্বস্তি হচ্ছিল। কারণ, আমার সঙ্গে তার তেমন কোনও বন্ধুত্বও ছিল না। কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না। তার পরে তিনি আমার ঘাড়ে ও চুলে হাত দিতে শুরু করেন। সঙ্গে সঙ্গে আমি সেই ঘর থেকে বেরিয়ে যাই।’
প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করলেও ২৪ ঘণ্টার মধ্যে কেরলের সরকারি সংস্থা ‘কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমি’ থেকে পদত্যাগ করেছিলেন পরিচালক।
সংবাদমাধ্যমে মুখ খোলার পাশাপাশি এবার শ্রীলেখা আইনি পদক্ষেপ করলেন। অভিনেত্রী জানিয়েছেন, ‘যেহেতু এটা একটা অপরাধ, তাই শীর্ষ আদালতের নির্দেশিকা অনুযায়ী লিখিত অভিযোগ দায়ের করেছি। ইমেল করে আমার অভিযোগ দায়ের করেছি।’
এ দিকে সোমবার সন্ধ্যায় সমাজমাধ্যমে বাংলা চলচ্চিত্র জগত ঘটে চলা হেনস্থার বিরুদ্ধে মুখ খুলেছেন ঋতাভরী চক্রবর্তীও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্টাগ্রাম হ্যান্ডলকে উল্লেখ করে তিনি অভিযোগ জানিয়েছেন। তার আবেদন, যাতে বাংলার চলচ্চিত্র জগতেও বিভিন্ন হেনস্থা নিয়ে দ্রুত তদন্ত শুরু হয়।
ঋতাভরী তার পোস্টে লেখেন, ‘মালয়ালম চলচ্চিত্র জগতের যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে এনেছে হেমা কমিশনের রিপোর্ট। আমি ভাবছি, বাংলা চলচ্চিত্র জগতে কেন এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে না? প্রায় এই একই ধরনের ঘটনা আমার সঙ্গে ঘটেছে। জানি আরও কয়েকজন টালিপাড়ার অভিনেত্রীর সঙ্গেও ঘটেছে।’
ঋতাভরীর সরাসরি নিশানায় রয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের নায়ক, পরিচালক থেকে প্রযোজকেরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই জোকোভিচের বিদায়
- ‘এশিয়ার নোবেল’জয়ী রুনা খান সংগ্রাম থেকে বিশ্বজয়ের গল্প
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- ফ্রান্সের দায়িত্বে জিদান: ঘরের মাঠে প্রথম ম্যাচের ৮০ হাজার টিকিট নিঃশেষ




