• মঙ্গলবার , ০২ জুন, ২০২৬ | ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই পরবর্তী ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাল-সেকাল

জুলাই পরবর্তী ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাল-সেকাল

স্বাধীনতাত্তোর বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে উচ্চশিক্ষা প্রদানের উদ্দেশ্যে গড়ে ওঠে এ বিশ্ববিদ্যালয়। তবে আওয়ামী শাসনামলে বিশ্ববিদ্যালয়টির লক্ষ্য ও উদ্দেশ্য থেকে ছিলো যোজন যোজন দূরে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়টির হাল ধরতে ১৪তম উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়নে প্রশাসন বদ্ধপরিকর। দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ, একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক স্বীকৃতির পথে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে প্রশাসন। গত এক বছরে বিশ্ববিদ্যালয়টি দেশের শিক্ষা অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করেছে ও আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের মেলে ধরেছে।