জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম—কে এই রফিকুল ইসলাম?


প্রকাশিত: ০৭:০০ ২৭ নভেম্বর ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলাম এক যুগ ধরে স্থগিত থাকা তার মাস্টার্স পরীক্ষার ফল অবশেষে পেয়েছেন। বিস্ময়কর হলেও সত্য—তিনি বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন এবং পেয়েছেন সিজিপিএ ৪.০০। রফিকুলের শিক্ষা যাত্রা অন্যরকম; কারাগারে বসেই তিনি অনার্স পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতা ও বিভাগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তার ওপর থিসিস জালিয়াতির অভিযোগ আনা হয় এবং বাতিল করা হয় তার ছাত্রত্ব। এরপর দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে আর মাস্টার্সে ভর্তি হতে না পেরে বিদেশে পাড়ি জমান। চীনে মাস্টার্স সম্পন্ন করার পর বর্তমানে তিনি সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।
রাজনৈতিক পরিবর্তনের পর রাবি প্রশাসন তার মামলাটি পুনর্বিবেচনা করে। তদন্ত কমিটির সুপারিশ ও রিভিউ রিপোর্টের ভিত্তিতে তার ছাত্রত্ব পুনর্বহাল হয় এবং আটকে থাকা ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার প্রকাশিত মাস্টার্স পরীক্ষার ফলে দেখা যায়—তিনি থিসিস গ্রুপে সর্বোচ্চ নম্বর পেয়ে বিভাগে প্রথম হয়েছেন। ফলাফল প্রকাশের পর রফিকুল বলেন, তার পরিবারের একমাত্র ছেলে হিসেবে ভালো ক্যারিয়ার গড়ার স্বপ্ন ছিল, কিন্তু অন্যায়ের শিকার হয়ে তিনি দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভুগেছেন। ১২ বছর পর এই ফল পাওয়া তার জীবনের অন্যতম আনন্দঘন মুহূর্ত।
রফিকুল আরও জানান, ২০১৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উইকেন্ড প্রোগ্রামে মাস্টার্স সম্পন্ন করেও সেখানে সিজিপিএ ৪.০০ পেয়েছিলেন। পরবর্তীতে চীনে মাস্টার্স এবং পিএইচডি শুরু করেন। রাজশাহীতে ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করায় তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই হয়রানি করা হয়েছিল বলে তিনি মনে করেন। তার ফল প্রকাশে রাবি রাকসুর ভিপি ও ছাত্রশিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদও উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, এটি শুধু একজনের নয়, বরং বছরের পর বছর একাডেমিক নিপীড়নের শিকার বহু শিক্ষার্থীর ন্যায্যতা পাওয়ার উদাহরণ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
