হলে ফিস্ট-সাংস্কৃতিক অনুষ্ঠান না হওয়ায় ক্ষোভ, আলোচনা সভা বর্জন ইবি ছাত্রদলের


প্রকাশিত: ১০:৪২ ২২ নভেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭তম দিবস উপলক্ষে শহীদ জিয়ার নাম উপেক্ষা থাকায় মূল আলোচনাসভা বর্জন করেছে শাখা ছাত্রদল। শনিবার (২২ নভেম্বর) দুপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত দ্বিতীয় পর্বের সভা থেকে ক্ষোভ প্রকাশ করে বের হয়ে আসে সংগঠনটির নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দুই পর্বে অনুষ্ঠান আয়োজন করে প্রশাসন। সকালে কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, কেক কাটা এবং পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আনন্দ র্যালি নিয়ে ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে শাখা ছাত্রদলসহ অংশগ্রহণকারীরা। তবে দ্বিতীয় পর্বের আলোচনাসভায় যোগ দিয়েও বিভিন্ন অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জন করে তারা।
শাখা ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, গত বছরের তুলনায় এবারের আয়োজন ছিল অনেক দুর্বল ও অগোছালো। হলভিত্তিক ফিস্ট আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তাব দেওয়া হলেও প্রশাসন তা গ্রহণ করেনি। তারা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনের পরিবর্তে ইরানি চলচ্চিত্র দেখানো হয়েছে, যা শিক্ষার্থীদের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ও ছবি কোনো অনুষ্ঠানে স্থান না দেওয়ার অভিযোগও করেন তারা। জিয়া হল ও খালেদা জিয়া হল সাজানো হয়নি বলেও দাবি করেন ছাত্রদল নেতারা।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, প্রশাসনের আয়োজন গতবছরের চেয়েও খারাপ হয়েছে। আমরা হলে ফিস্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দাবি জানিয়েছিলাম, কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার নাম ও ছবি বাদ দেওয়া এটা শিক্ষার্থীদের প্রতি অপমান। তিনি আরও বলেন, কেক কাটার সময় বিশৃঙ্খলা হয়েছে, আর আমাদের শুধু নামমাত্র ডাকা হয়েছে। প্রশাসনের ব্যর্থতার কারণেই বিশ্ববিদ্যালয় আজ পিছিয়ে।
অন্যদিকে অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আলীনুর রহমান বলেন, বাজেট সীমাবদ্ধতার কারণে সব আয়োজন করা সম্ভব হয়নি। ভুল-ত্রুটি থাকতে পারে, তবে আগামীতে বড় পরিসরে আয়োজনের আশ্বাস দেন তিনি।
ছাত্রদল জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর মতো দিনে প্রশাসনের অবহেলা ও উদাসীনতা অগ্রহণযোগ্য। তাই তারা আনুষ্ঠানিকভাবে আলোচনাসভা বর্জনের সিদ্ধান্ত নেয়।
বিজ্ঞাপন
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত বিচার না হওয়ায় পরিবারের ক্ষোভ
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার