শহিদ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতিচ্ছবি; ইবির ভিসি


প্রকাশিত: ০৯:৩১ ২০ ডিসেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ভারতীয় আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে শহিদ শরিফ ওসমান হাদি ছিলেন উচ্চকিত কন্ঠস্বর, এক অনলবর্ষী ব্যক্তিত্ব এবং বক্তা। শহিদ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতিচ্ছবি। তাঁকে হারিয়ে আমরা হারিয়ে ফেলেছি এক অমূল্য সম্পদ, বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক মানচিত্রের এক উদীয় নক্ষত্র।
শনিবার (২০ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসাবে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শোক র্যালি শেষে তিনি এসব কথা বলেন। এদিন অর্ধনমিত ছিলো সকল ভবনের জাতীয় পতাকা।
ভিসি বলেন, শহিদ হাদি চলে গেছেন কিন্তু তাঁর চেতনা, তাঁর রক্ত কণিকা আমাদের মধ্যে রেখে গেছেন। গুলিতে আহত হওয়ার পরে সারা বাংলাদেশে শহিদ হাদির পক্ষে যেভাবে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছে সেটাই প্রমাণ করে শহিদ হাদি লক্ষ হাদিকে জীবিত রেখে গেছেন। শহিদ হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্বাধীনতা-সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখার জন্য যে প্রতিশ্রুতি রেখে গেছেন, আমরা তা ধরে রাখবো। তাহলেই হাদির রক্তের বদলা নিতে পারব। শহিদ ওসমান হাদির হত্যাকারীকে অচিরেই বাংলাদেশে এনে বিচার নিশ্চিত করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের পক্ষ থেকে তিনি অন্তর্বতী সরকারের নিকট দাবি জানান।
অনুষ্ঠান শেষে শহিদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দিন খান।
এর আগে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচির অংশ হিসাবে প্রশাসন ভবনের সামনের চত্বর থেকে বেলা পৌনে ১২টার দিকে শোক র্যালি শুরু হয়। র্যালিটি প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও প্রশাসন ভবনের সামনের চত্বরে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় প্রো-ভিসি প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক, প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, ইউট্যাব, জিয়া পরিষদ, গ্রীন ফোরামের নেতাবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শাখা ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃকর্মীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত বিচার না হওয়ায় পরিবারের ক্ষোভ
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার