ইবির বৃহত্তর ফরিদপুর ছাত্রকল্যাণের সভাপতি সিফাত ও সম্পাদক সাগর


প্রকাশিত: ১০:৫৮ ৩০ নভেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৫-২৬ কার্যকালের কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সিফাত শরীফ ও সাধারণ সম্পাদক সম্পাদক হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের সাগর ঘরামিকে মনোনীত করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ পরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্যা, সংগঠনটির সদ্য সাবেক সভাপতি সাইফুল ইসলাম আলিফ ও সাধারন সম্পাদক এস এম আসাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
কমিটির অন্যরা হলেন — সহ সভাপতি আব্দুল কাদের, আয়েশা সিদ্দিকা মিষ্টি, ফাহাদ হাসান, লাবিদ হোসেইন ইফতি, এম তানভীর আসলামী, মামুন হোসেন, সায়াদ খাঁন, তুষার বিশ্বাস, প্রভাস সাহা, কাজী জুবায়েরী, নাজমুল আকন, আমীর ফয়সাল, ফাতেমা তুজ-জোহরা এশা, ফারজানা আক্তার ঋতি ও খালিদ সাইফুল্লাহ ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধন মন্ডল, আলী জিন্নাহ, মনির হোসেন, আহমদ আব্দুল্লাহ, মাহাদী হাচান, শাওন মোল্লা, ইভা রহমান, এস. এম. জুবায়ের, শামীমা রহমান, শেখ সালাউদ্দিন, মানিক হালদার, সুলতানা আক্তার মিম ও উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মাহফুজা আলী নিশাত, সহ-সাংগঠনিক সম্পাদক, ফায়জুল্লাহ ইসলাম, মারুফ বিশ্বাস, মামুন মোল্লা, সাজিদ বিন হুদা, ফয়সাল উদ্দিন, কোষাধ্যক্ষ তালুকদার হাম্মাদ, সহ কোষাধ্যক্ষ, মোঃ রাব্বি শেখ, ফাতেমা তুজ জোহুরা ঐশী, মুনিয়া খানম, প্রচার সম্পাদক রায়হান আহমেদ অভি, উপ প্রচার সম্পাদক সাকিব আহমেদ ও মাসুমা আক্তার, দপ্তর সম্পাদক তাকী উল্লাহ, উপ-দপ্তর সম্পাদক সানজিদা জামান ও সুমি খানম,
সংস্কৃতি বিষয়ক সম্পাদক রহিজ উদ্দিন শিখর, সহ-সংস্কৃতি সম্পাদক আরোশী সুলতানা রোজ, ক্রীড়া বিষয়ক সম্পাদক হাসিবুল বিশ্বাস, সহ-ক্রীড়া সম্পাদক খালিদ আহমেদ ইমন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক তামজিদ বিন ইসলাম, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আছিয়া রহমান সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তাহমিনা তাবাচ্ছুম ইলমা, নারী বিষয়ক সম্পাদক মহিমা আক্তার মোহ, কার্যকরী সদস্য ইয়ামিন হাসান, কাজী সায়মা, জিহাদুল ইসলাম ইমন, সজিব মাহমুদ।
নব মনোনীত সাধারণ সম্পাদক সাগর ঘরামি বলেন “ আমাদের সংগঠন বৃহত্তর ফরিদপুর থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে একতা, সহযোগিতা ও পারস্পরিক বন্ধন গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। সংগঠনটি শিক্ষার্থীদের কল্যাণে নানামুখী কার্যক্রম পরিচালনা করে এবং আগামীতেও সবার সহযোগিতায় এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। সংগঠনের দায়িত্ব আমাদের হাতে তুলে দেওয়ার জন্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ ।নআমরা সংগঠনকে গতিশীল ও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। ”
নব মনোনীত সভাপতি সিফাত শরীফ বলেন, " বৃহত্তর ফরিদপুর ছাত্রকল্যাণ সমিতি পদ্মা-বিধৌত বৃহত্তর ফরিদপুর থেকে আগত সকল শিক্ষার্থীর আস্থা, ভ্রাতৃত্ববোধ এবং সেতুবন্ধন তৈরির একটি যৌথ প্ল্যাটফর্ম। সংগঠনটি দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রীদের সার্বিক কল্যাণে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটিকে আরও যুগোপযোগী ও গতিশীল করে গড়ে তুলতে আমরা সকলের সহযোগিতায় সম্মিলিতভাবে কাজ করতে চাই। পূর্বের ধারাবাহিকতা ও ঐতিহ্য বজায় রেখে বৃহত্তর ফরিদপুর ছাত্রকল্যাণ সমিতি তার লক্ষ্য ও উদ্দেশ্য সাধনে এগিয়ে যাবে।"
বিজ্ঞাপন
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- নতুন ব্রাজিল গড়তে তরুণদের ওপর আস্থাশীল কার্লো আনচেলত্তি
- গাজায় সামরিক অভিযানের মুখে ইসরায়েলে বিপুল অস্ত্র সরবরাহ ভারতের: অ্যামনেস্টির প্রতিবেদন
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’, এক কোডেই সব ডিজিটাল পেমেন্ট
- বিশ্বকাপ থেকে ইরানের বিদায়ে মার্কিন কর্মকর্তার মন্তব্যে নতুন বিতর্ক
- কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে দুই নাবিকের মৃত্যু
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- আল আকসায় ইসরায়েলি বসতিস্থাপনকারীদের প্রবেশ নিয়ে নতুন উত্তেজনা